চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে পেছনে ফেলে চারে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 13, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দল ট্রফি জিতেছে, উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার আগে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারতের নিচে ছিল পাকিস্তান। সোমবার আইসিসির প্রকাশিত তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বীদের একধাপ পেছনে ঠেলে দিয়েছে বাবর আজমের দল।

সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা সময় পার করছে পাকিস্তান। শেষ পাঁচ ওয়ানডে সিরিজের চারটি নিজেদের করেছে দলটি। ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হলেও সাউথ আফ্রিকা এবং ঘরের মাটিতে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে।

জয়ের ধারাবাহিকতার উপহার পেলো দলটি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে চার পয়েন্ট এগিয়ে তালিকার চারে উঠেছে বাবর-রিজওয়ানদের পাকিস্তান। তাদের চেয়ে এক কম, ১০৫ রেটিং নিয়ে পাঁচে নেমে গেছে ভারত।

পাকিস্তানকে টপকে যাওয়ার সুযোগ খুব দ্রুতই পাবে ভারত। ২০১১ বিশ্বকাপজয়ী দলটি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি করে ওয়ানডে খেলবে। এই সময়ে আর কোনো সিরিজ নেই পাকিস্তানের, দলটির পরবর্তী ওয়ানডে আগস্টে।

আইসিসির ওয়ানডে সুপার লিগ চক্রেও ভারতের চেয়ে উপরে আছে পাকিস্তান। ১৫ ম্যাচে ৯ জয় ও ৬ হারে ৯০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা। তিন ম্যাচ কম খেলে ৮ জয় ও ৪ হারে ৭৯ পয়েন্ট ভারতের, রয়েছে ছয় নম্বরে। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।

Tags: আইসিসিওয়ানডে সুপার লিগওয়েস্ট ইন্ডিজপাকিস্তানবাংলাদেশভারত
Previous Post

জামাল বলছেন ‘চাপে থাকবে মালয়েশিয়াই’

Next Post

ছিনতায়ের কবলে ‘সিআইডি’ খ্যাত অভিনেতা হৃষিকেশ!

Next Post
দুই অভিনেতা হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিনতায়ের কবলে ‘সিআইডি’ খ্যাত অভিনেতা হৃষিকেশ!

লেবার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরাণীগঞ্জে লেবার ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT