চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আলোচনা শুরু করুন’, আত্মহত্যা প্রতিরোধে বৈশ্বিক আহ্বান

হাফিজ রায়হান সাদা by হাফিজ রায়হান সাদা
4:18 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরজুড়ে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।

২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চেঞ্জিং দ্য নেরেটিভ অন সুইসাইড’ বা ‘আত্মহত্যা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তন’। এর মূল আহ্বান ‘স্টার্ট দ্য কনভারসেশন’ বা ‘আলোচনা শুরু করুন’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (আইএএসপি) যৌথভাবে এ সচেতনতামূলক মাস ও দিবস পালন করে।

বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রতিরোধযোগ্য একটি জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সংকট। সামাজিক কলঙ্ক, লোকলজ্জা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অনেকে মানসিক কষ্ট কিংবা আত্মহত্যার চিন্তার কথা প্রকাশ করতে পারেন না। তাই সংকটে থাকা মানুষের সঙ্গে খোলামেলা ও সহানুভূতিশীলভাবে কথা বলা জরুরি।

বিশ্বজুড়ে আত্মহত্যার চিত্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর ৭ লাখের বেশি মানুষ আত্মহত্যায় মারা যান। প্রতিটি আত্মহত্যার ঘটনায় আরও অনেকে আত্মহত্যার চেষ্টা করেন। এ কারণে সময়মতো সহায়তা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশেও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। পারিবারিক কলহ, পড়াশোনার চাপ, অর্থনৈতিক সংকট, সম্পর্কের টানাপোড়েন ও বিষণ্ণতাসহ বিভিন্ন মানসিক ও সামাজিক সংকট ঝুঁকি বাড়াতে পারে।

সতর্ক হওয়ার যেসব লক্ষণ

হঠাৎ নিজেকে গুটিয়ে নেওয়া, তীব্র হতাশা বা অর্থহীনতার কথা বলা, প্রিয় জিনিস অন্যদের দিয়ে দেওয়া কিংবা বিদায় নেওয়ার মতো আচরণ আত্মহত্যার ঝুঁকির সতর্কসংকেত হতে পারে।

এ ধরনের পরিবর্তন দেখা গেলে বিষয়টি অবহেলা না করে পরিবারের সদস্য, বন্ধু বা কাছের মানুষকে এগিয়ে আসতে হবে। বিচার বা সমালোচনা না করে মনোযোগ দিয়ে তার কথা শোনা জরুরি। প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সহায়তা নেওয়া উচিত।

মাসজুড়ে সচেতনতামূলক কর্মসূচি

আত্মহত্যা প্রতিরোধ মাস উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও মানসিক স্বাস্থ্য সংস্থা সেমিনার, কর্মশালা ও প্রচারাভিযানের আয়োজন করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আত্মহত্যা প্রতিরোধ শুধু ব্যক্তি, চিকিৎসক বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সংকটের সময়ে দ্রুত সহায়তা নিশ্চিত করা গেলে আত্মহত্যার ঝুঁকি কমানো সম্ভব।

Tags: স্বাস্থ্য
Previous Post

‘উত্তম কুমারের মতো ভালোবাসা পৃথিবীর আর কোনো অভিনেতা পাননি’

Next Post

রাজধানীতে টেক্সটাইল প্রদর্শনী, অংশ নিচ্ছে ৩৭ দেশের ১,৪৭৫ কোম্পানি

Next Post
ছবি: সংগৃহীত

রাজধানীতে টেক্সটাইল প্রদর্শনী, অংশ নিচ্ছে ৩৭ দেশের ১,৪৭৫ কোম্পানি

ছবি: সংগৃহীত

ভারতে কয়লা সংকটে ৪৫ বিদ্যুৎকেন্দ্র, প্রভাব পড়েছে বাংলাদেশেও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT