চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে টেক্সটাইল প্রদর্শনী, অংশ নিচ্ছে ৩৭ দেশের ১,৪৭৫ কোম্পানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার পূর্বাচলে শুরু হয়েছে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬’। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, স্মার্ট ফ্যাক্টরি, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তির বিভিন্ন সমাধান প্রদর্শন করা হচ্ছে।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত চার দিনব্যাপী প্রদর্শনীটি বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের আয়োজনে একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬’ এবং ‘৫৩তম ডাই + কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুস সবুর।

প্রদর্শনীতে টেক্সটাইল ও পোশাকশিল্পের মেশিনারি, সুতা, ফেব্রিক, ট্রিমস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি ২ হাজার ২৪৫টির বেশি বুথ ও প্যাভিলিয়নে অংশ নিচ্ছে। চার দিনে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

হল বি-তে থাকা ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোনে’ এআই ও অটোমেশন, ইআরপি, স্মার্ট ফ্যাক্টরি, আইওটি, ইন্ডাস্ট্রি ৪.০, ডেটা অ্যানালিটিকস, ক্লাউড, সাইবারসিকিউরিটি, টেকসই উৎপাদন ও ট্রেসেবিলিটি প্রযুক্তির বিভিন্ন সমাধান তুলে ধরা হচ্ছে।

মেহেরুন এন. ইসলাম বলেন, টেক্সটাইল সিরিজ বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ বার্ষিক ব্যবসায়িক মিলনমেলা ও আন্তর্জাতিক বি-টু-বি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেশি-বিদেশি ক্রেতা, সরবরাহকারী ও উৎপাদকদের একই ছাদের নিচে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকেরা বলছেন, বৈশ্বিক টেক্সটাইল ও পোশাকশিল্পে টেকসই উৎপাদন, স্বচ্ছতা, দ্রুত সরবরাহ, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা ও উৎপাদনে নমনীয়তার গুরুত্ব বাড়ছে। একই সঙ্গে এআই, অটোমেশন ও তথ্যনির্ভর প্রযুক্তি উৎপাদনব্যবস্থায় পরিবর্তন আনছে। এসব পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের শিল্পকে যুক্ত করতে এবারের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথম দিনে শিল্পের উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। টেক্সটাইল টুডের সহযোগিতায় ‘বিল্ডিং ইনোভেশন ইকো-সিস্টেম ফর এ সাসটেইনেবল টি অ্যান্ড এ ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনারে দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

প্রদর্শনীর পাশাপাশি চার দিনজুড়ে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে টেক্সটাইল ও পোশাকশিল্পের উদ্ভাবন, টেকসই উন্নয়ন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, বাংলাদেশ-ভারত বাণিজ্য ও লজিস্টিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ জনশক্তি উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।

প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রস্তুতকারক, কারখানা মালিক, প্রধান নির্বাহী, উৎপাদন ব্যবস্থাপক, মার্চেন্ডাইজার, সোর্সিং কর্মকর্তা, বায়িং হাউস, প্রকৌশলী, ডিজাইনার, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ থাকছে।

২ থেকে ৫ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রদর্শনীটি চলবে।

Tags: আন্তর্জাতিক প্রদর্শনীউদ্বোধনী অনুষ্ঠান
Previous Post

‘আলোচনা শুরু করুন’, আত্মহত্যা প্রতিরোধে বৈশ্বিক আহ্বান

Next Post

ভারতে কয়লা সংকটে ৪৫ বিদ্যুৎকেন্দ্র, প্রভাব পড়েছে বাংলাদেশেও

Next Post
ছবি: সংগৃহীত

ভারতে কয়লা সংকটে ৪৫ বিদ্যুৎকেন্দ্র, প্রভাব পড়েছে বাংলাদেশেও

জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT