চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি ‘ব্রেকিং ব্যাড’ তারকা ইসলাম গ্রহণ করেছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 22, জুন 2026
in বিনোদন
A A
ব্রেকিং ব্যাড তারকা ইসলাম গ্রহণের খবর নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন- এমন খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত অভিনেতা নিজে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

সৌদি আরবে শুটিংয়ের সময় ছড়ায় খবর

‘ব্রেকিং ব্যাড’ সিরিজে গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা বর্তমানে ‘সেভেন ডগস’ নামের একটি সিনেমার শুটিংয়ের কাজে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানেই তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, জিয়ানকার্লো এসপোসিতো একটি মসজিদে কয়েকজনের সঙ্গে নামাজ আদায় করছেন এবং শাহাদাহ পাঠ করছেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি অভিনেতা

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদিতে শুটিং করতে গিয়ে মুসলিম সহকর্মীদের সঙ্গে সময় কাটানো এবং আরব সংস্কৃতির কাছাকাছি আসার পরই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে এ খবরের সত্যতা নিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি, কিংবা অভিনেতার ঘনিষ্ঠ কারো মন্তব্যও পাওয়া যায়নি। এসপোসিতো নিজে এখন পর্যন্ত প্রকাশ্যে ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।

জিয়ানকার্লোর চার দশকের অভিনয়জীবন

জিয়ানকার্লো এসপোসিতো হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তাকে চরিত্রাভিনেতা বললেই সুবিচার করা হয়। তার অভিনয়জীবন চার দশকেরও বেশি সময়ের। ‘ব্রেকিং ব্যাড’এ গাস ফ্রিং চরিত্রে অভিনয় করে তিনি অসাধারণ জনপ্রিয়তা পান। এছাড়া ‘দ্য ম্যান্ডালোরিয়ান’, ‘দ্য বয়েজ’, ‘ডু দ্য রাইট থিং’ ও ‘ম্যালকম এক্স’-এর মতো চলচ্চিত্র ও সিরিজেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সৌদি আরবের আন্তর্জাতিক বিনোদন পরিকল্পনা

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন প্রকল্প আকর্ষণে বড় বিনিয়োগ করছে সৌদি আরব। সেই উদ্যোগের অংশ হিসেবেই সৌদিতে এখন নিয়মিত শুটিং হচ্ছে। তেমনি সিনেমাটির শুটিং সেখানে চলছে বলে জানা গেছে। তেমনি ‘সেভেন ডগস’ সিনেমার শুটিং করতেই বর্তমানে সেখানে অবস্থান করছেন জিয়ানকার্লো। টাইমসনাউ

Tags: অভিনেতাইসলামধর্মলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

ইরানকে বিশ্বকাপে টিকিয়ে রাখা গোলরক্ষক আলিরেজার আছে দুটি গিনেস রেকর্ডও

Next Post

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: জন্তর-মন্তরে অব্যাহত ককরোচ পার্টির ধর্মঘট

Next Post
প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন, ধর্মেন্দ্র প্রাধান্য ও শান্তিপূর্ণ প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: জন্তর-মন্তরে অব্যাহত ককরোচ পার্টির ধর্মঘট

নজরুলের বর্ষার গান পরিবেশে এক নারী ও একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আঙ্গিকে ফিরে এলো নজরুলের বর্ষার গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT