চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে বিশ্বকাপে টিকিয়ে রাখা গোলরক্ষক আলিরেজার আছে দুটি গিনেস রেকর্ডও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 22, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
Iran goalkeeper Alireza saves penalty in a tense match. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে একের পর এক বীরত্ব গেঁথেই চলেছেন গোলরক্ষকরা। দলকে আসরে টিকিয়ে রাখতে বেশ ভালোভাবেই ভূমিকা রেখেছেন কেপ ভার্দে, কুরাসাও এবং ইরানের গোলপ্রহরী। ভোজিনহা এবং এলোয় রুমের গোলপোস্টে কিছু দুর্দান্ত পারফরম্যান্সের পর ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের দুর্দান্ত সব সেভে বিশ্বকাপে টিকিয়ে রেখেছে ইরানকে। ফুটবলে দুটি গিনেস রেকর্ডের মালিকও ইরান গোলরক্ষক।

র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা দল বেলজিয়ামের বিপক্ষে ইরানকে গোলশূন্য ড্র এনে দিতে পোস্টরাজ্য একাই সামলেছেন আলিরেজা। তিন পয়েন্টের খোঁজে বেলজিয়াম যখন ইরানের উপর একের পর এক আক্রমণ চালায়, তখন ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা আলিরেজা ৭টি সেভ করেন। ম্যাচজুড়ে বেলজিয়ানদের সব কয়টি লক্ষ্য বরাবর শট ঠেকিয়ে দেন তিনি। ক্লিন শিট ধরে রেখে ম্যাচসেরা খেলোয়াড়ের ট্রফিও জেতেন।

তার জীবনের শুরুটা ইরানের লোরেস্তানের দুর্গম পাহাড়ি অঞ্চলে এক যাযাবর কুর্দি পরিবারে। সেখানে জন্ম, শৈশব কেটেছিল চরম দরিদ্রে। শৈশব কাটিয়েছিলেন ডালপারান নামের একটি স্থানীয় খেলা খেলে, যেখানে ভেড়া রক্ষার জন্য বিশাল দূরত্বে ভারী পাথর ছুঁড়তে হতো। কাজটি তার শরীরের উপরের অংশে এমন এক গঠন তৈরি করেছিল, যা আধুনিক ফুটবলে আগে কখনো দেখা যায়নি। যার ফলে তিনি দুটি ভিন্ন কৃতিত্বের জন্য আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হয়েছেন।

ফুটবলে এযাবৎকালের দীর্ঘতম নিক্ষেপ, যা ২০১৬ সালের অক্টোবরে সাউথ কোরিয়ার বিপক্ষে গড়েছেন। ম্যাচে তিনি ২০০.১৪ ফুট (৬১.০০২ মিটার) দূরত্বে বল নিক্ষেপ করেছিলেন। ফুটবল ইতিহাসের দীর্ঘতম ড্রপ কিকটিও তার। ২০১৯ সালে গিনেসের অধীনে গড়া তার কিকটির দূরত্ব ছিল ২৫৫.৯৫ ফুট (৭৮.০১৪ মিটার)। আগের রেকর্ডটি গড়েছিলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডেরসন, যিনি ২০১৮ সালে ২৪৭ ফুট ২ ইঞ্চি (৭৫.৩৫ মিটার) দূরত্বের একটি ড্রপ কিক নিয়েছিলেন।

Tags: ইরানগোলরক্ষকফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

Next Post

সত্যিই কি ‘ব্রেকিং ব্যাড’ তারকা ইসলাম গ্রহণ করেছেন?

Next Post
ব্রেকিং ব্যাড তারকা ইসলাম গ্রহণের খবর নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই কি ‘ব্রেকিং ব্যাড’ তারকা ইসলাম গ্রহণ করেছেন?

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন, ধর্মেন্দ্র প্রাধান্য ও শান্তিপূর্ণ প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: জন্তর-মন্তরে অব্যাহত ককরোচ পার্টির ধর্মঘট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT