চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল, নিশ্চিত দুদলের বিশ্বকাপে খেলাও

সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A

সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। ফাইনাল রাউন্ডে এসে দাপট দেখাচ্ছে জুনিয়র সেলেসাও বাহিনী। আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিয়ে সবার উপরে অবস্থান করছে তারা।

ভেনেজুয়েলার এস্তাদিও অলিম্পিকো দে লা ইউসিভি স্টেডিয়ামে সবশেষ প্যারাগুয়েকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। টুর্নামেন্টের আরেক ম্যাচে কলম্বিয়াকে ১-০তে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে সমান ৩টি করে ম্যাচ খেলে সবগুলোই জিতেছে দুদল। ৯ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে গেছে ব্রাজিল। দুইয়ে আছে লিওনেল মেসির উত্তরসূরিরা।

নিজ নিজ ম্যাচে জেতার মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও নিজেদের জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এবছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ হবে লাতিন আমেরিকার চিলিতে।

গ্রুপপর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।

সবমিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। পরের ম্যাচে জিতলে শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যাবে দুদলের একটির। আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সেই লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

Tags: আর্জেন্টিনাব্রাজিললিড স্পোর্টসসাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
Previous Post

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

Next Post

শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Next Post
শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নাগরপুর সদর মডেল থানার প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT