চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পাসপোর্ট ও একটি ছোট বিমান আন্তর্জাতিক মানচিত্রের উপর. Channel i News - চ্যানেল আই নিউজ

পাসপোর্টের শক্তির সূচকে চার ধাপ এগিয়ে ৯৯টি দেশের মধ্যে ৯৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর সর্বশেষ র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৯৩ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে ২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্টে ৪২টি দেশে ভিসা ছাড়াই যাওয়া গেলেও এ বছর এ সংখ্যা নেমে এসেছে ৩৯টিতে।

আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থার (আইএটিএ) তথ্য ব্যবহার করে প্রতিবছর যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এই পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে থাকে। কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

এ তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এ দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে। এরপরেই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এ পাসপোর্ট দিয়ে ১৯০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। অন্যদিকে জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এ দেশের নাগরিকরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের একদম নিচে অবস্থান করছে আফগানিস্তান। তবে এ দেশের পাসপোর্টধারীরা ২৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। এটি ইনডেক্সের ৫২তম স্থানে রয়েছে। এ পাসপোর্ট দিয়ে ৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়। এছাড়া ভারত ৮০তম, ভুটান ৮৩তম, মিয়ানমার ৮৮তম এবং শ্রীলঙ্কা ৯১তম স্থানে অবস্থান করছে। এছাড়া নেপাল ও পাকিস্তান তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে। দুটি দেশের পাসপোর্টধারীরা যথাক্রমে ৩৮টি ও ৩২টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

Tags: পাসপোর্টবাংলাদেশশক্তিশালী পাসপোর্টহেনলি অ্যান্ড পার্টনার্স
Previous Post

হামাসের কাছে থাকা সব জিম্মিদের মুক্তির সময় বেঁধে দিলেন ট্রাম্প

Next Post

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল, নিশ্চিত দুদলের বিশ্বকাপে খেলাও

Next Post

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল, নিশ্চিত দুদলের বিশ্বকাপে খেলাও

শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT