চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

রুমন রেজা by রুমন রেজা
10:45 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in জনপদ, নারায়ণগঞ্জ
A A
নাগরপুর সদর মডেল থানার প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার মধ্যরাতে টানবাজারে সাহাপাড়ায় একটি ৭তলা ভবনের চতুর্থতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বাড়ির নিরাপত্তা প্রহরী ও ফ্ল্যাটের গৃহকর্মী।

নিহত ৬২ বছর বয়সী উৎপল রায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি চিকিৎসক ছোট ছেলেকে নিয়ে সাহাপাড়ার ওই ফ্ল্যাট ভাড়া থাকতেন।

পুলিশ ও ওই বাড়ির লোকজন জানান, সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে একাই ছিলেন উৎপল রায়। রাত নয়টায় ওই ফ্ল্যাট থেকে গৃহকর্মীকে বাইরে বেড়িয়ে যেতে দেখা যায়।

পরে নিহতের ছেলে উজ্জ্বল রায় কাজ শেষে বাড়ি ফিরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তার বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। এর পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুষ্কৃতকারীরা ওই ফ্ল্যাটের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণের অলংকারসহ টাকা নিয়ে গেছে। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওই এনজিও কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

সংশোধনী: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা ছিলেন না মৃত উদ্ধার হওয়া বৃদ্ধ

Tags: মরদেহ উদ্ধারসেভ দ্য চিলড্রেন
Previous Post

শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Next Post

ওপেনএআই কিনতে চান ইলন মাস্ক, পাল্টা টুইটার কেনার প্রস্তাব

Next Post
এলন মাস্কের ছবি ও চ্যাটজিপিটি লোগো, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনএআই কিনতে চান ইলন মাস্ক, পাল্টা টুইটার কেনার প্রস্তাব

রিয়াল মাদ্রিদ কোচ ক্লাবের প্রেস কনফারেন্সে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রিয়াল-ম্যানসিটি ম্যাচ এখন ক্ল্যাসিকোর মতো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT