চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিয়াল-ম্যানসিটি ম্যাচ এখন ক্ল্যাসিকোর মতো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ কোচ ক্লাবের প্রেস কনফারেন্সে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির সঙ্গে নিয়মিত দেখা হচ্ছে রিয়াল মাদ্রিদের। শেষ চার মৌসুমে সবকটিতে মুখোমুখি হয়েছে তারা। রিয়াল-সিটির জমজমাট ম্যাচ যেন এখন ক্ল্যাসিকোয় পরিণত হয়েছে, বলছেন লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি।

প্লে-অফে প্রথম লেগে মঙ্গলবার রাতে কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।

বিগত কয়েক মৌসুমে নকআউট পর্বেই একে অপরের সঙ্গে লড়াইয়ে নেমেছিল দুদল। ২০২২ ও ২০২৪ সালে আনচেলত্তির দল জিতলেও ২০২৩ মৌসুম রিয়ালকে বিদায় করেছিল পেপ গার্দিওলার দল। এবার নতুন নিয়মের টুর্নামেন্টের সেরা ষোলোতে পৌঁছানোর আগে প্লে-অফের নকআউটেই দেখা হয়ে গেল তাদের। দুদলের লড়াই শেষে বিদায় নেবে একদল।

স্পেনের লা লিগায় রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে মর্যাদার লড়াইকে বলা হয়ে থাকে ‘এল  ক্ল্যাসিকো’। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়ালের মুখোমুখি হওয়াকেও ক্ল্যাসিকোর সঙ্গে তুলনা করলেন আনচেলত্তি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৬৫ বর্ষী ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘এটি (রিয়াল-ম্যানসিটি ম্যাচ) এখন ক্ল্যাসিকোর মতো মনে হচ্ছে, অনেক বছর ধরে আমারা এখন একে অপরের সঙ্গে নিয়মিত লড়াই করে চলেছি। আমি এখনও মনে করি সিটি ইউরোপের সেরা দলগুলোর মধ্যে একটি। এই প্রতিযোগিতায় সিটির সেরা কোচ (পেপ গার্দিওলা) রয়েছে। যে কারণ এটি সবচেয়ে কঠিন খেলাগুলোর মধ্যে একটি হয়। আমাদের ক্ষেত্রেও একই কথা, আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাই খেলতে চাই।’

‘সিটি সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী কারণ তারা এখন সেরা ম্যানেজারের অধীনে। এই দুদলের মধ্যে যে দল পরের রাউন্ডে যাবে এই প্রতিযোগিতায় তাদের অনেকদূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরগুলোতে যে দল এই ম্যাচ জিতেছে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।’

Tags: আনচেলত্তিগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ওপেনএআই কিনতে চান ইলন মাস্ক, পাল্টা টুইটার কেনার প্রস্তাব

Next Post

ব্যাংককে থাই বাংলাদেশী চেম্বার অব কমার্সের পিঠা উৎসব

Next Post
বাংলাদেশি ও থাই নারী ও পুরুষ পিঠা উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংককে থাই বাংলাদেশী চেম্বার অব কমার্সের পিঠা উৎসব

একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা রহস্যের কোনো অগ্রগতি নেই ১৩ বছরেও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT