চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন ম্যাচ জিতল সাকিবের বরিশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 14, জানুয়ারি 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বরিশাল দলের খেলোয়াড়রা মাঠে জার্সি পরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ব্যাট হাতে ‍দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠলেন সাকিব আল হাসান। অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে ফরচুন বরিশাল ১২ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। অন্যদিকে হারের হ্যাটট্রিক করেছে গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা।

১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৫ তে থামে কুমিল্লা। খুশদিল শাহ ৪৩ রানে অপরাজিত থাকেন। ২৭ বলের ইনিংসে ছক্কা হাঁকান চারটি। ৩ ওভারে ১১ রানে একটি উইকেট নেন সাকিব।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে বরিশাল।

বরিশাল অধিনায়ক সাকিব ৮১ রানে অপরাজিত থাকেন। ৪৫ বলে ৮টি চার ও ৪টি ছয়ে সাজান ইনিংসটি। ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ২৭ রান। এছাড়া চতুরাঙা ডি সিলভা ২১ ও এনামুল হক বিজয় করেন ২০ রান।

কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভির ইসলাম একাই নেন চার উইকেট। ৪ ওভারে দেন ৩৩ রান।

ম্যাচ শুরুর আগে কুমিল্লা দলে যোগ দেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। করাচিতে আগের রাতে নিউজিল্যান্ডের ম্যাচ খেলে ঢাকা পৌঁছান সকাল দশটার দিকে। সাকিবদের বিপক্ষে ম্যাচ ধরতে হেলিকপ্টারে চড়ে টসের খানিক আগে পৌঁছান মাঠে।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সক্রিকেটফরচুন বরিশালবিপিএল-২০২৩বিসিবিলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিতল টিম টাইগ্রেস

Next Post

দিনাজপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, কবি-সাহিত্যিক-গবেষকদের মিলনমেলা

Next Post
দিনাজপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে কবি ও সাহিত্যিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, কবি-সাহিত্যিক-গবেষকদের মিলনমেলা

নিরাপদে রাখা একটি নীল স্যুটকেস বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর পর পাওয়া গেল ফ্লাইট থেকে হারিয়ে যাওয়া স্যুটকেস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT