চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিতল টিম টাইগ্রেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 14, জানুয়ারি 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশের হাত ধরে বাংলাদেশ পেয়েছিল প্রথম বিশ্বকাপ। এবার সাউথ আফ্রিকার মাটিতে শুরু হওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাসের অংশ হওয়ার মিশনে জয় দিয়েই শুরু করেছে টিম টাইগ্রেস। অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে উদ্বোধনী ম্যাচেই জয়ের আনন্দে মেতেছে দিশা বিশ্বাসের দল।

শনিবার বেনোনিতে হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৩০ রান করে। জবাবে ১৩ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাঘিনীরা।

দ্বিতীয় ওভারেই অজি ওপেনার কেট পেলের উইকেট তুলে নেন টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাস। দলীয় ৭ রানের মাথায় স্বর্ণা আক্তারের তালুবন্দি হন কেট। আরেক ওপেনার প্যারিস বাউডলারকে বোল্ড করেন ডান হাতি পেসার দিশা।

তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে শুরুর চাপ সামাল দেন ক্লেয়ার মুর এবং এলা হেওয়ার্ড। হাফ সেঞ্চুরি করা ক্লেয়ার ৫১ বলে ৭ চারে ৫২ রান করে রাবেয়া খানের বলে লেকি চাকমার হাতে ধরা পড়লে জুটি ভাঙে।

দলীয় স্কোর একশো পার হওয়ার পর লুসি হ্যামিল্টনকে বোল্ড করে সাজঘরে পাঠান মারুফা। খানিক মারুফা আক্তারের বলে সুমাইয়া আক্তারের ক্যাচে পরিণত হন ৪টি চারে ৩৫ রান করা এলা।

ষষ্ঠ উইকেটে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন অ্যামি স্মিথ এবং অধিনায়ক রিস ম্যাককেনা। অ্যামি ৭ বলে এক চার ও এক ছক্কায় ১৬ এবং ম্যাককেনা ৬ বলে ২ চারে ১২ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশি বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষকে বড় স্কোর পেতে দেয়নি। দুটি করে উইকেট পান মারুফা ও দিশা। একটি উইকেট পকেটে পুরেন রাবেয়া।

১৩১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই উইকেট হারায়। পেসার রিস ম্যাককেনার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মিষ্টি সাহা।ক্রিকেট মাঠে সাকিবের প্রবেশের সময় আতশবাজি ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা এবং দিলারা আক্তার সাবলীল ব্যাটিং করে ৬৬ রানের জুটি গড়েন। এতে জয়ের সুবাস পাচ্ছিল লাল-সবুজের দল। দিলারা ৪২ বলে ৭ চারে ৪০ রান করে ক্লোই আইন্সওয়ার্থের বলে জেড অ্যালেনের ক্যাচে পরিণত হন।

খানিকপর আরেকটি উইকেট তুলে নেন আইন্সওয়ার্থ। ২২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রান করা প্রত্যাশার ক্যাচটিও নেন অ্যালেন।

এক উইকেটে ৬৬ থেকে স্কোর ৩ উইকেটে ৭১ হয়ে যাওয়ার পর বাংলাদেশ খানিকটা চাপে পড়ে।

চতুর্থ উইকেটে হাল ধরেন স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার। গুরুত্বপূর্ণ সময়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেই তারা মাঠ ছাড়েন। সুমাইয়া ২৭ বলে ৪১ এবং স্বর্ণা ১৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশ দললিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

পণ্যবাহী গাড়িচালকদের জন্য মহাসড়কের পাশে আধুনিক বিশ্রামাগার নির্মাণ

Next Post

টানা তিন ম্যাচ জিতল সাকিবের বরিশাল

Next Post
বরিশাল দলের খেলোয়াড়রা মাঠে জার্সি পরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন ম্যাচ জিতল সাকিবের বরিশাল

দিনাজপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে কবি ও সাহিত্যিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, কবি-সাহিত্যিক-গবেষকদের মিলনমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT