চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, কবি-সাহিত্যিক-গবেষকদের মিলনমেলা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
5:51 অপরাহ্ন 14, জানুয়ারি 2023
in জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে কবি ও সাহিত্যিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

“শুদ্ধস্বরে- শব্দশর” এই শ্লোগান’কে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’ ২০২৩। এ যেন দেশ-বিদেশের কবি-সাহিত্যিক, গবেষক ও গুণিজনদের অপূর্ব মিলন মেলা।

সাহিত্য সংগঠন ‘শব্দশর’ এর তৃত্বীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আজ শনিবার (১৪ জানুয়ারি) কবি-সাহিত্যিক ও গুণিজনদের এ সম্মিলন প্রাণের উৎসবে পরিণত হয়।দেশ-বিদেশের খ্যাতনামা ব্যক্তিসহ দূর-দূরান্ত থেকে ৩ শতাধিক ছড়াকার-কবি-সাহিত্যিক এতে অংশ নেন। এলাকাটি মূখরিত হয়ে ওঠে বিশিষ্টজনের পদচারণায়।

আজ শনিবার সকাল থেকেই ছড়াকার-করি-সাহিত্যিক ও গুণিজনদের পদচারণায় মূখরিত হয়ে ওঠে গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদের স্মরণে মিনারে পুস্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মমতাজ উদ্দিন।

স্বরচিত কবিতা পাঠ, শব্দশর সাহিত্য সংকলনের মোড়ক উম্মোচন, সাহিত্য সম্মাননা, স্মারক প্রদান, আলোচনা  ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যাভিনেতা সংস্কৃতি বিষয়ক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বিদ্যুত-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জাহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি ড. তারেক রেজা, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের, যুগ্ম সচিব শরীফ শেখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শব্দশরের সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৩ এ ভারতীয় কবি নিখিলেশ রায়, কবি দিলিপ রায়, কবি নিশিকান্ত সিনহা, কবি পার্থসারথি ঝা, কবি বিশ্বনাথ লাহা, সেতার শিল্পী শ্রীমতি শিখা নাথ, কবি ও ছড়াকার অধ্যাপক জলিল আহমেদ, কবি ও গবেষক বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, কবি ডাক্তার জোবাইদুর রহমান, উপন্যাসিক লায়লা চৌধুরী, শব্দশরের সাধারণ সম্পাদক কবি প্রফেসর লাল মিঞা সহ অন্যরা বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৩ এ কবি-সাহিত্যিক, গবেষক ও গুণিজনদের মিলন মেলায় বক্তরা বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমেই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠে। সাহিত্য-সংস্কৃতির স্বাদ পেলে দেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ মুক্ত থাকে। কবিতা তারাই লিখতে পারেন যারা জীবনের চলার গতিতে জীবনটাকে আবিস্কার করেন।

অনুষ্ঠানে শব্দশর সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। আগত কবি-সাহিত্যিকদের প্রদান করা হয় উত্তরীয়। দেয়া হয় বিভিন্ন বই উপহার।

এছাড়াও সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্যে কবি ও গবেষক ড.মাসুদুল হক, কবি আব্দুল জলিল, উপন্যাসিক লায়লা চৌধূরী, ছড়াকার বাসব রায় সহ ৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করে আয়োজক শব্দশর।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রসংশায় অভিভূত আগত কবি-সাহিত্যিক, গবেষক ও গুণিজনেরা। দেশ-বিদেশের সাহিত্যপ্রেমি, গবেষক ও গুণিজনদের এই অপূর্ব মিলনমেলা শুধু স্মৃতি নয়, ইতিহাস হয়ে থাকবে, অনেকের হৃদয়ের মনিকোঠায়- এমনটাই বিশ্বাস অংশগ্রহণকারিদের।

Tags: দিনাজপুরমিলন মেলাসম্মেলনসাহিত্য
Previous Post

টানা তিন ম্যাচ জিতল সাকিবের বরিশাল

Next Post

চার বছর পর পাওয়া গেল ফ্লাইট থেকে হারিয়ে যাওয়া স্যুটকেস

Next Post
নিরাপদে রাখা একটি নীল স্যুটকেস বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর পর পাওয়া গেল ফ্লাইট থেকে হারিয়ে যাওয়া স্যুটকেস

জয়া অভিনীত ঝরা পালক সিনেমার একটি দৃশ্য, অভিনেত্রী ভাবনায় মগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার ঢাকায় জয়া অভিনীত ‘ঝরা পালক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT