চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর উপনির্বাচনে নৌকার প্রার্থীর জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 06, নভেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর
A A
বিজয়ী প্রার্থীর ছবি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর উপনির্বাচনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। রোববার (৫ নভেম্বর) দিনব্যাপী এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর রাতে রিটার্নিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম ফলাফল এই ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে তিনি ২৮,৫৬৬ ভোট বেশী পেয়ে আসনটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী, ১৩২টি কেন্দ্রের সবকয়টিরই ফল এসেছে। এতে নৌকা প্রতীকে শাহজাহান আলম সাজু পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট। তার নিকট স্বতন্ত্র প্রার্থী এই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৫৭ ভোট। লাঙ্গল প্রতীকে অ্যাড. আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং আম প্রতীকে পিপলস পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৭৩৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ১০৮৩৫৭। বাতিল হয়েছে ১৩০৮। ভোট পড়েছে শতকরা ২৭ দশমিক ১৩ ভাগ।

অরপদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক (পিংকু) ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার রাত ৮ টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।

নৌকা প্রতীকের প্রার্থী পিংকু’র নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৪ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট। এছাড়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম) প্রতীকে পেয়েছেন ৫শত ১৩ ভোট। ১১৫ টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ১লাখ ২৮ হাজার ৬১২ টি।

নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Previous Post

বাংলাদেশ-শ্রীলঙ্কা: পরিসংখ্যান কী বলছে

Next Post

গাজা শহরকে দুই ভাগ করে নিয়ন্ত্রণের কথা জানাল ইসরায়েল

Next Post
গাজা শহরের ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা শহরকে দুই ভাগ করে নিয়ন্ত্রণের কথা জানাল ইসরায়েল

সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অগ্নিসংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে হামলা, গ্রামবাসী-শিক্ষার্থী সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT