সাভারের বিরুলিয়ায় বিরোধের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে হামলা করে স্থানীয়রা। হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এসে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। রোববার রাতে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকায় এই ঘটনা ঘটে।







