চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-শ্রীলঙ্কা: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 06, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচে খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বিশ্বকাপে সাত ম্যাচ খেলে কেবল আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। টানা ছয় পরাজয়ের ধাক্কা সামলে ব্যাটে-বলে চেনা ছন্দের খোঁজে নামছে সাকিব আল হাসানের দল। নিজেদের অষ্টম ম্যাচে এবার টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানে দুই দলের পারফরম্যান্সের খতিয়ান।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার নিজেদের অষ্টম ম্যাচে লাল-সবুজের দলের মুখোমুখি হবে কুশল মেন্ডিসের দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।

পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লাটা শ্রীলঙ্কার দিকে ভারি। ৫৩ ওয়ানডেতে লঙ্কানদের ৪২ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৯টিতে। পরিত্যক্ত হয়েছিল দুই ম্যাচ। সাকিব-লিটনদের ৯ জয়ের মধ্যে ছয়টি এসেছে ঘরের মাঠে। প্রতিপক্ষের ঘরের মাঠে বাংলাদেশ দুটি ও নিরপেক্ষ ভেন্যুতে একটি জয় পেয়েছে।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাক্ষাৎ হয়েছে চারবার। এখানেও লড়াইয়ের ফল কথা বলছে লঙ্কানদের পক্ষে। দুদলের চার দেখায় তিনটিতেই জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি পরিত্যক্ত হয়।

সবশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুইবার হারের তিক্ত স্বাদ পেয়েছে টিম টাইগার্স। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শীর্ষ আটে থেকে শেষ করার বিকল্প নেই হাথুরুসিংহের শিষ্যদের সামনে। চলতি বিশ্বকাপে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই আশানুরূপ ফল করতে পারেনি টাইগার বাহিনী।

বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিতলেও পরের ছয়টিতে হেরে ২ পয়েন্ট নিয়ে দশ দলের পয়েন্ট টেবিলে নয়ে রয়েছে বাংলাদেশ। টিম টাইগার্সের সমান ২ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের তলানিতে আছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে সাতে শ্রীলঙ্কা।

আট ম্যাচের সবকটিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে সাউথ আফ্রিকা। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া। টানা চার ম্যাচে হেরে আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লিডদিল্লিপরিসংখ্যানবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি ১২ নভেম্বর

Next Post

ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর উপনির্বাচনে নৌকার প্রার্থীর জয়

Next Post
বিজয়ী প্রার্থীর ছবি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর উপনির্বাচনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর উপনির্বাচনে নৌকার প্রার্থীর জয়

গাজা শহরের ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা শহরকে দুই ভাগ করে নিয়ন্ত্রণের কথা জানাল ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT