চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট অবরোধ: ঘটনাস্থলে সেনা সদস্যরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সেনা সদস্যরা গেটের সামনে অবস্থান করছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের মূল ফটক অবরোধের জেরে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ৫টি জিপে করে সেনাসদস্যরা ১ নম্বর ফটকের সামনে এসে অবস্থান নেন।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাসিক ভাতাসহ মোট ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিছানা বিছিয়ে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। ফলে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ এবং বের হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া কার্যালয়ের সামনের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

শহীদ পরিবার ও আহতদের পক্ষে সমন্বয়ক আরমান হোসেন বলেন, আমরা এই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। আমাদের রক্তের ওপর অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে। অথচ দীর্ঘ সময় ধরে আমরা এখানে অবস্থান করছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে সরকার পক্ষ থেকে এই দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হোক। যদি আমাদের দাবি মানা না হয় তবে আমরা রাস্তা অবরোধ করবো। আমরা সুশৃঙ্খলভাবে দাবি আদায়ের ব্যাপারে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত পেতে চাই।

এর আগে, আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। তিনি সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানকারীরা জানিয়েছেন, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে, সেটি সংশোধন করতে হবে। একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

সম্প্রতি জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের ‘এ’, ‘বি’ ও ‘সি’— এই তিন ক্যাটাগরিতে ভাগ করে সরকারি সুবিধা দেওয়ার কথা জানানো হয়।

অভ্যুত্থানের আহত আন্দোলনকারীদের দাবি তাদের ক্যাটাগরি দুটি করতে হবে। ‘সি’ ক্যাটাগরি ভেঙে দিয়ে ‘এ’ আর ‘বি’ ক্যাটাগরি তাদের সুযোগ সুবিধা দিতে হবে। যারা হাত, পা, চোখ হারিয়েছেন, যারা কাজকর্মে অক্ষম হয়ে পড়েছেন, তাদের ‘এ’ ক্যাটাগরিতে আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানকারী একজন আহত বলেন, সরকার ‘এ’ ক্যাটাগরির জন্য মাসিক ২০ হাজার টাকার সম্মানি ভাতার ঘোষণা দিয়েছে। এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে জানিয়েছে। আমরা এককালীন টাকা আরও বাড়ানোর দাবি জানিয়েছি। ‘বি’ ক্যাটাগরির এককালীন টাকা বাড়ানোর জন্য বিবেচনা করারও দাবি জানিয়েছি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানের আহতরা তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছেন। তবে সড়কের দুই দিক থেকেই যান চলাচল স্বাভাবিক আছে।

Tags: জুলাই আন্দোলনপ্রধান উপদেষ্টার কার্যালয়
Previous Post

সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন

Next Post

বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম এর এক্সক্লুসিভ ইন্টারভিউ: পর্ব ১

Next Post
বিএনপি নেতা এম এ কাইয়ুম

বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম এর এক্সক্লুসিভ ইন্টারভিউ: পর্ব ১

জাতীয় জাদুঘরের সামনে অঞ্জনের জন্য শেষ শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় জাদুঘরের সামনে অঞ্জনকে শেষ শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT