চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় জাদুঘরের সামনে অঞ্জনকে শেষ শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in অন্যান্য, বিনোদন
A A
জাতীয় জাদুঘরের সামনে অঞ্জনের জন্য শেষ শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সভাপতি, চলচ্চিত্র আন্দোলন কর্মী, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

বুধবার সন্ধ্যায় পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য চলচ্চিত্র নির্মাতা অঞ্জনের মরদেহ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে। এরপর আজিমপুর কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে।

এই গুণী নির্মাতা বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে লিভার ট্রান্সপ্যান্টের পর অপারেশনপরবর্তী জটিলতায় ২৪ ফেব্রুয়ারি মারা যান। বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ ঢাকা নিয়ে আসা হয়। রাতে ইস্কাটন বিয়াম স্কুল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নেয়া হবে সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে, এখানে বাদ যোহর তৃতীয় জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।

জাহিদুর রহিম অঞ্জন ২০১৪ সালে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সৈয়দ ওয়ালীউল্লাহর মনসমীক্ষামূলক উপন্যাস অবলম্বনে তাঁর পরবর্তী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

জাহিদুর রহিম অঞ্জনের জন্ম ১৯৬৪ সালের ২৭ নভেম্বর। ১৯৮৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ১৯৯০ সালে ভারতের পুনে ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ডিরেকশন এন্ড স্ক্রিপ্ট রাইটিং-এর উপর স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন।

Tags: জাহিদুর রহিম অঞ্জনমেঘমল্লারলিড বিনোদনসিনেমা
Previous Post

বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম এর এক্সক্লুসিভ ইন্টারভিউ: পর্ব ১

Next Post

জাতীয় দলের ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে মামলা

Next Post
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার মোরসালিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে রাতের ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ম্যাচটা গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT