চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন, শোক প্রকাশ করছে পরিবার ও সহকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

আজ বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোস্তফা কাজল প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ প্রতিদিনের সাথে কাজ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন।

১৯৯৬ সালে আজকের কাগজ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু কাজলের। পরবর্তীতে মানবজমিন, ভোরের ডাকে কাজ করেন তিনি।

মোস্তফা কাজলের প্রথম নামাজে জানাজা বাদ আসর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হওয়ার পর বাদ মাগরিব কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ এশা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।

সাংবাদিক মোস্তফা কাজল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) এর সদস্য ছিলেন।

মোস্তফা কাজলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বসুন্ধরা গ্রুপ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মোস্তফা কাজলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্র্যাব এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ক্র্যাবের পক্ষ থেকে এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

Tags: মৃত্যুশোক
Previous Post

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

Next Post

প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট অবরোধ: ঘটনাস্থলে সেনা সদস্যরা

Next Post
সেনা সদস্যরা গেটের সামনে অবস্থান করছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট অবরোধ: ঘটনাস্থলে সেনা সদস্যরা

বিএনপি নেতা এম এ কাইয়ুম

বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম এর এক্সক্লুসিভ ইন্টারভিউ: পর্ব ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT