চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই বাংলা ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই বাংলা ছবি মুক্তি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সিনেমায় সুদিনের হাওয়া। শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বছরের প্রতীক্ষিত আরও দুই ছবি। একটি মাহমুদ দিদার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘বিউটি সার্কাস’ ও অন্যটি দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’।

এরমধ্যে ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে ১৯ সিনেমা হলে। আর র‍্যাবের উদ্যোগে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ৩৫টি সিনেমা হলে।

ইতোমধ্যে প্রচার প্রচারণায় কোমড় বেধে নেমেছেন ছবি দুটির শিল্পী ও কলাকুশলীরা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই ছবি মুক্তির ফলে চলচ্চিত্রে সুবাতাসের ধারাবাহিকতা বজায় রাখবে!

নতুন বাংলা সিনেমার পোস্টার অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।. Channel i News - চ্যানেল আই নিউজ দুটি ছবিই তারকায় ভরপুর। এরমধ্যে সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কাস’-এ  অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস, অকাল প্রয়াত হুমায়ূন সাধু, তৌকীর আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত প্রমুখ।

অন্যদিকে ‘ঢাকা অ্যাটাক’র পর নতুন ছবি ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে আসছেন দীপংকর দীপন। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, রোশান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদসহ।

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন বাংলা ছবি 'অপারেশন সুন্দরবন'. Channel i News - চ্যানেল আই নিউজ সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্পে নির্মিত হয়েছে ‘বিউটি সার্কাস’। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে এতে।

অন্যদিকে সুন্দরবন দস্যু মুক্ত হওয়াকে উদযাপন করতেই নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। নির্মাতার ভাষ্য, ‘এটি কোনো ডকুমেন্টারি নয়, এটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমা। যেখান ড্রামা-সাসপেন্স- নারী পুরুষের সম্পর্ক প্রেম ভালবাসা সবকিছু আছে।’

Tags: অপারেশন সুন্দরবনআরমান পারভেজ মুরাদইমপ্রেসএবিএম সুমনগাজী রাকায়েতজয়া আহসানতৌকীর আহমেদদস্যুদীপংকর দীপননুসরাত ফারিয়াফেরদৌসবিউটি সার্কাসমনির খান শিমুলমনোজ প্রামাণিকমাহমুদ দিদাররিয়াজ আহমেদরোশানলিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

উপস্থাপনা দিয়ে মাহার স্বপ্নপূরণ, অভিনয়টাও করতে চান মন দিয়ে

Next Post

রাকিবের গোলে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকিবের গোলে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

যুবলীগের বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT