চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপস্থাপনা দিয়ে মাহার স্বপ্নপূরণ, অভিনয়টাও করতে চান মন দিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
তিন নারী মডেল বিভিন্ন পোশাক পরিধান করে, প্রাকৃতিক পটভূমিতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্চালকদের স্বপ্নের মঞ্চ রিয়্যালিটি শো! সেই সুযোগ এলো মাহমুদা মাহার। একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্যোগে নির্মিত গানের রিয়্যালিটি শো’র উপস্থাপনা করছেন তরুণ এই উপস্থাপিকা। শো’টির মূল উপস্থাপনার দায়িত্ব পেলেন তিনি।

‘বাংলার গায়েন’ নামের ওই আয়োজনে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার-সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইমন সাহা ও গীতিকার কবির বকুল।

ইতোমধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। অনলাইনে প্রায় ২৭ হাজার প্রতিযোগীর আবেদনের মধ্যে নিয়ম ও যাছাই-বাছাই শেষে ১৫০ জনকে বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন মাহা। তাদের নিয়ে মাহার উপস্থাপনায় স্টুডিও অডিও রাউন্ড শুরু হয়েছে। সেখান থেকে ৬০ জনকে বাছাই করে গানের বিভিন্ন প্রযোগিতায় নেয়া হচ্ছে। বর্তমানে সেরা ৩০ নির্বাচিত করার বাছাই প্রক্রিয়া চলছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান মাহমুদা মাহা।

ফোক গান প্রাধান্য দিয়ে গানের এই প্রতিযোগিতা করা হচ্ছে। উপস্থাপিকা মাহা মনে করেন, ম্যাস ক্রাউড কানেক্ট করার মতো শো এটি। তিনি বলেন, এত বড় রিয়্যালিটি শো-এর উপস্থাপনার দায়িত্ব পাওয়া স্বপ্ন পূরণের মতো। যে টিভিতে প্রচার হচ্ছে সেখানকার অনুষ্ঠান প্রধান আমাকে ডেকেছিলেন। সেখানে আমাকে বলা হয়েছিল কয়েকটি শো’র মধ্যে যে একটি আমাকে দিয়ে করানো হবে। ফাইনালি বাংলার গায়েন’র দায়িত্ব পেলাম।

নাচের মাধ্যমে স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত তরুণী. Channel i News - চ্যানেল আই নিউজ রিয়্যালিটি শো’র উপস্থাপনার দায়িত্ব পাওয়া যেমন উপভোগ্যের, তেমনি চ্যালেঞ্জিং বলে অনুভব করছেন মাহা। বলেন, এটি সেলেব্রেটি টক শো নয় যে আগে থেকে স্টাডি করা থাকবে। এখানে বাস্তবতা ফেইস করতে হচ্ছে। প্রত্যেক প্রতিযোগীর বিভিন্ন গল্প আছে। তাই তাদের সাথে মিশে আমাকে গল্পগুলো বের করে আনতে হচ্ছে। পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। শুরুতে নার্ভাস হয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন ওয়ার্ক ফ্রেন্ডলি লাগছে।

গত ৭ বছর ধরে থিয়েটারে অভিনয় ও উপস্থাপনায় যুক্ত মাহমুদা মাহা। বছর তিনেক আগে চ্যানেল আইয়ের ‘কথাবার্তা’ নামে একটি অনলাইন শো দিয়ে পরিচিতি বাড়ে তার। পরে চ্যানেল আইয়ের একাধিক অনুষ্ঠানের উপস্থাপনা তার ক্যারিয়ারে বাড়তি পাওনা হিসেবে কাজ করে। মাহা বলেন, চ্যানেল আইয়ে কাজের সুযোগ পাওয়া আমার অনেককিছু শেখার সুযোগ হয়েছে। শাইখ সিরাজ স্যার নিজে উপস্থাপনাকদের বিভিন্ন পরামর্শ দেন।

মাহা বলেন, চ্যানেল আই থেকে বের হওয়ার পর মানুষ আমাকে অন্যভাবে মূল্যায়ন করেছে। এখান থেকে বেরিয়ে আমার আর পিছনে তাকাতে হয়নি।

বর্তমানে ‘বাংলার গায়েন’র পাশাপাশি আরও দুটো টিভিতে মাহার অনুষ্ঠান প্রচার হচ্ছে। তিনি জানান, প্রতিদিন টিভিতে তার কোনো না কোনো শো যাচ্ছে। ‘বাংলার গায়েন’ শুটিং শুরু করেছেন ১১ সেপ্টেম্বর থেকে, টিভিতে প্রচার হবে ২৭ সেপ্টেম্বর থেকে।

উপস্থাপনার বাইরে অভিনয়ও করছেন মাহা। এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আছে মাহা অভিনীত আওয়াজ রেজার পরিচালনায় ‘মেঘরোদ্দুর খেলা’ ও মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসিক খোকা’ নামে দুটি সরকারী অনুদানের সিনেমা । মাহা বলেন, দুটিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি।

মাহা বলেন, অভিনয়টা আমার একটু বেশি ভালো লাগে। আমার ইচ্ছে কখনো অভিনয়ের জন্য বাড়তি সময় ও সুযোগ পেলে অভিনয়টা বেশি করবো।

Tags: অভিনয়উপস্থাপকউপস্থাপনাগুলজারচ্যানেল আইনাটকরিয়েলিটি শোসিনেমা
Previous Post

পৃথিবীর সবচেয়ে ‘হ্যান্ডসাম’ পুরুষ কে? জানালেন ব্র্যাড পিট

Next Post

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই বাংলা ছবি

Next Post
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই বাংলা ছবি মুক্তি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই বাংলা ছবি

বাংলাদেশ ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকিবের গোলে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT