চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in রাজনীতি
A A
যুবলীগের বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশবিরোধী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগ।

বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে  ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

এসময় নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলার মুক্তিকামী, দেশপ্রেমী জনতার পাশে পবিত্র দায়িত্ব হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা দাঁড়িয়েছে। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকে ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, বিএনপি-জামাত একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক। বাংলা ভাই, আব্দুর রহমানের মত জঙ্গি সৃষ্টিকারী, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারী, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নানা অপকর্মে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি-জামাত।

তিনি আরও বলেন,বিএনপি-জামাতের নেতারা বক্তব্য দেন রক্ত যত লাগে দেব, সরকারের পতন করে ছাড়বো। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপি-জামাতের রক্ত দেওয়ার কোন ইতিহাস নাই। তাদের আছে শুধু দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাস।

তিনি মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, আপনি পাকিস্তান আমলে ভাল ছিলেন। এই কথার মাধ্যমে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমকে অপমান করেছেন। আমি যুবলীগ নেতা-কর্মীদের বলতে চাই, আজকের পর থেকে ঢাকা শহরের কোথাও মির্জা ফখরুলকে সমাবেশ করতে দেওয়া হবে না, যতদিন না তিনি দেশের মানুষের কাছে ক্ষমা না চান।

Tags: বিএনপি-জামাতমিছিল ও সমাবেশ
Previous Post

রাকিবের গোলে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

Next Post

বাবার দাফন শেষে পরীক্ষায় বসল সাথী

Next Post
বাবার দাফনের পরে পরীক্ষায় বসা স্কুলছাত্রী, মনোযোগী ও উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার দাফন শেষে পরীক্ষায় বসল সাথী

বর্ডার গার্ডের সদস্যরা কক্সবাজারের সীমান্তে তল্লাশি চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কক্সবাজার সীমান্তের ওপারে মিয়ানমারের গোলাগুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT