চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদীর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট, যা বলছেন সোহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 09, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ তথা ফিল্ডারকে বাধা দেয়ার কারণে আউটের নিয়ম আছে। যদিও সচরাচর এমন আউট দেখা যায় কমই। বিপিএলে এমন আউটের দেখা মিলেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়ে ফিরে যান রংপুরের শেখ মেহেদী হাসান।

১৮.৪ ওভারে জাহানদাদ খানের বলে এমন ঘটে। শেখ মেহেদীর ব্যাট থেকে বল উড়ে যায় পাকিস্তান পেসারের দিকে। নন-স্ট্রাইক প্রান্ত থেকে ছুটে আসেন সোহান। তাতে ক্যাচ লুফে নিতে পারেননি জাহানদাদ। ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করে বরিশাল। রিপ্লে দেখে আউট দেন টিভি আম্পায়ার। বল যেহেতু শূন্যে ছিল এবং বোলার ক্যাচ নিতে যাচ্ছিলেন, তাই বাধা দেয়া ব্যাটার সোহান আউট হননি। নিয়ম অনুযায়ী আউট হন শেখ মেহেদী। পরে অবশ্য সোহান জানিয়েছেন তিনি ইচ্ছাকৃত এমনকিছু করেনি। মূলত রানের জন্যই ছুটছিলেন।

সিলেটে সোহান তাণ্ডবে বরিশালকে হারিয়েছে রংপুর। শেষ ওভারে ২৬ রান দরকার ছিল রংপুরের। কাইল মেয়ার্সের ওভারটিতে তিনটি করে চার ও ছক্কায় ৩০ রান আদায় করে রংপুরকে ষষ্ঠ জয় উপহার দেন সোহান। পরে সংবাদ সম্মেলনে এসে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের বিষয়ে বলেন।

রংপুর অধিনায়ক বললেন, ‘ওই সময়টা যেটা হয়েছে, ইচ্ছাকৃত কোনকিছু করা হয়নি। আমি রান নেয়ার জন্য যাচ্ছিলাম, আর চাচ্ছিলাম ওই সময়ে স্ট্রাইকটা নিতে। অবশ্যই যখন আমার সামনে এসেছে, আম্পায়ার যেটা বলেছে যার ক্যাচ হতো সে আউট। সেটা সে আউট হবে, যদি বলটা মাটিতে থাকত হয়তো জিনিসটা অন্যরকম থাকত, এয়ারে ছিল যেহেতু, ক্যাচের অপশন ছিল এতে। কিন্তু আমার মনে হয়, আমি আমার ওয়ে চেঞ্জ করি নাই। যে ওয়েতে ছিলাম, ওই ওয়েতে আমি সোজা গিয়েছি এক রানের জন্য।’

Tags: অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডবরিশালবিপএল-২০২৫রংপুরলিড স্পোর্টসশেখ মেহেদীসোহান
Previous Post

দেশের সকল মাঠ-পার্ক-উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধ ও উন্মুক্ত করার দাবিতে সমাবেশ

Next Post

সাব্বিরের ৩৩ বলে অপ্রতিরোধ্য ৮২, ঢাকার ১৭৭

Next Post
ক্রিকেটার সাব্বির ব্যাট হাতে উল্লাসে, ঢাকার জন্য গুরুত্বপূর্ণ ইনিংস. Channel i News - চ্যানেল আই নিউজ

সাব্বিরের ৩৩ বলে অপ্রতিরোধ্য ৮২, ঢাকার ১৭৭

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা বই হাতে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাপট পরিবর্তনের পরেও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছে না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT