চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের ৩৩ বলে অপ্রতিরোধ্য ৮২, ঢাকার ১৭৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 09, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার সাব্বির ব্যাট হাতে উল্লাসে, ঢাকার জন্য গুরুত্বপূর্ণ ইনিংস. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা ক্যাপিটালসের প্রথম তিন ম্যাচে খেলা হয়নি সাব্বির রহমানের। সিলেটে ঢাকার চতুর্থ ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হন। আসরে নিজের দ্বিতীয় ম্যাচেই সাব্বির আলো ছড়ালেন। চার-ছক্কার ফুলঝুরিতে ৩২ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার চোখ জুড়ানো অপরাজিত ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ঢাকাকে আগে ব্যাটে পাঠায় চিটাগং। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৭ রান তোলে ঢাকা।

আগে ব্যাটে নামা ঢাকার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে ফিরে যান জেসন রয়। একপ্রান্তে তানজিদ তামিম রান তুলে দলকে এগিয়ে নেন। অপরপ্রান্তে স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দীপু ফিরে যান দ্রুতই। ৬৬ রানে ৩ উইকেট হারানো ঢাকার হাল ধরেন সাব্বির ও তানজিদ। ৩৫ বলে ৬৩ রান তোলেন দুজনে।

ফিফটি করে ফিরে যান তানজিদ তামিম। চারটি চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করেন। তার আগে ২২ বলে ফিফটি করেন সাব্বির। ছক্কার ফুলঝুরিতে পরে ঢাকার সংগ্রহ পৌঁছান ১৭৭ রানে। তিনটি চার ও নয় ছক্কায় ৩৩ বলে ৮২ রানে ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাব্বির।

চিটাগং কিংসের হয়ে খালেদ আহমেদ ৩ উইকেট নেন। আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

Tags: চিটাগংঢাকাবিপিএল ২০২৫লিড স্পোর্টসসাব্বিরসিলেট
Previous Post

মেহেদীর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট, যা বলছেন সোহান

Next Post

প্রেক্ষাপট পরিবর্তনের পরেও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছে না: মির্জা ফখরুল

Next Post
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা বই হাতে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাপট পরিবর্তনের পরেও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছে না: মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণকারী চারজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার নয়, জুলাই অভ্যুত্থানের ঘোষণা দেবে জনগণ: উপদেষ্টা মাহফুজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT