চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইক্রোবাসে চ্যানেল আইয়ের নকল স্টিকার লাগিয়ে ছিনতাই!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 অপরাহ্ন 28, এপ্রিল 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, বরিশাল
A A
চ্যানেল আইয়ের নকল স্টিকার লাগানো মাইক্রোবাসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: একটি সংঘবদ্ধ প্রতারকচক্র বিভিন্ন গণমাধ্যমের স্টিকার ব্যবহার করে ছিনতাই ও প্রতারণা করে আসছে। তারই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের নকল স্টিকার ব্যবহার করে অপরাধের ঘটনা ঘটেছে বরিশালে। তবে এ বিষয়ে তেমন কিছু জানেন না বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি আফজাল হোসেন।

জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে মাইক্রোবাসে চ্যানেল আইয়ের নকল স্টিকার লাগিয়ে লালন ফকির নামের একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের জিনিসপত্র ছিনতাই করে একদল দুর্বৃত্ত। এসময় ছিনতাইকারীরা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে থাকা নগদ লক্ষাধিক টাকা ও অর্ধলক্ষাধিক টাকা মূল্যের ক্যামেরা ছিনিয়ে নেয়।

শুক্রবার সকালে গৌরনদীর কাছেমাবাদ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

চোর চক্রের সদস্যরা মাইক্রোবাসে চ্যানেল আইয়ের নকল স্টিকার লাগিয়ে ছিনতাই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লালন ফকির নামের ওই কন্টেন্ট ক্রিয়েটর জানান, ফরিদপুরে তার খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার উদ্দেশে এলাকার এক ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে রওনা দেন তিনি। তাদের সাথে বিয়ের অনুষ্ঠানের জন্য নগদ এক লক্ষ টাকাও ছিল। মোটরসাইকেলে রওনা হওয়ায় হাত-পায়ের গার্ডসহ উভয়ের হেলমেটে ক্যামেরা সংযুক্ত ছিল।

লালন বলেন, সকাল সাড়ে ৬টায় গৌরনদীর কাছেমাবাদ লালব্রীজ এলাকায় আসলে চ্যানেল আইয়ের স্টিকার লাগানো একটি নোহা ব্রান্ডের সাদা রংয়ের মাইক্রোবাস এসে তাদের চাপ দিয়ে রাস্তার পাশে নিয়ে গতিরোধে বাধ্য করে। তারা মোটরসাইকেল থামানোর সাথে সাথেই মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৮০৬৮) থেকে লাঠিসোটা নিয়ে বেশ কয়েকজন নেমে তাদের উপর হামলা করে।

চ্যানেল আই অনলাইন স্টিকার লাগানো মাইক্রোবাসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসময় তারা এলোপাতাড়িভাবে পিটিয়ে সাথে থাকা নগদ এক লক্ষ টাকা, একটি গো প্রো ১০ ব্রান্ডের ৫৫ হাজার টাকা দামের ক্যামেরা ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে চলে যায়।

লালন বলেন, ৫/৭ মিনিটের মধ্যে ঘটনা ঘটিয়ে দ্রুত মাইক্রোবাসটি মাদারীপুরের দিকে চলে যায়।

এ ঘটনায় মামলা করবেন বলেও জানান এ কন্টেন্ট ক্রিয়েটর।

Tags: বরিশালমাইক্রোবাসলালন ফকির
Previous Post

লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগ নেতা খুনে ৪ আসামী রিমান্ডে

Next Post

বিজ্ঞানে কনিষ্ঠতম সম্মানসূচক ডক্টরেট বাংলাদেশের রুশো

Next Post
ড. মাহের আলী রুশো বাংলাদেশের রুশো সম্মাননা পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞানে কনিষ্ঠতম সম্মানসূচক ডক্টরেট বাংলাদেশের রুশো

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের পাশে মানুষজন ও ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ ঘণ্টা পর ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT