চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ ঘণ্টা পর ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 অপরাহ্ন 28, এপ্রিল 2023
in - সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের পাশে মানুষজন ও ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার ও রেল লাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টায় আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ করার পর রেললাইন মেরামত, স্লিপার বসানো ও টেকনিক্যাল কাজ শেষে ঢাকামুখী আপলাইনে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে উদ্ধার কাজ চলাকালীন সময়ে আপলাইনে ট্রেন চলাচল না করলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

অন্যদিকে দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো: খাইরুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায় গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।

Tags: ট্রেন চলাচলব্রাহ্মণবাড়িয়ারেল লাইনলাইনচ্যুত
Previous Post

বিজ্ঞানে কনিষ্ঠতম সম্মানসূচক ডক্টরেট বাংলাদেশের রুশো

Next Post

বরযাত্রীবাহী নৌকাডুবিতে এক নারী নিহত, বরসহ নিখোঁজ ৪

Next Post
নৌকাডুবির রাতে উদ্ধার অভিযান চলমান, অন্ধকারে আলো জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরযাত্রীবাহী নৌকাডুবিতে এক নারী নিহত, বরসহ নিখোঁজ ৪

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক ঘর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT