চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগ নেতা খুনে ৪ আসামী রিমান্ডে

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
9:40 অপরাহ্ন 28, এপ্রিল 2023
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
নির্দোষ সন্দেহে গ্রেপ্তার ৪ আসামী রিমান্ডে, লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগ খুনের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে জেলা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ আসামীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়াও আদালত প্রত্যেক আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার দুপুরে জেলা চীফ জুডিশিয়াল আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন।

গ্রেপ্তার আসামিরা হচ্ছেন মোঃ সবুজ, আজিজুর ইসলাম বাবলু, ইসমাইল হোসেন ও রুবেল দেওয়ান।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন।

এই খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিকে প্রধান আসামী করে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে নিহত নোমানের বড় ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলায় এখন পর্যন্ত চারজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামীদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামীর ৭দিন করে  রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানী শেষে আদালত প্রত্যেক আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধনসহ নানান কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ, যুবলীগ এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

প্রধান আসামী পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম জিহাদীসহ অন্য আসামীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।

Tags: ছাত্রলীগ নেতাযুবলীগ নেতারিমান্ডলক্ষ্মীপুর
Previous Post

ছিনতাইয়ের টাকায় কক্সবাজার ভ্রমণ

Next Post

মাইক্রোবাসে চ্যানেল আইয়ের নকল স্টিকার লাগিয়ে ছিনতাই!

Next Post
চ্যানেল আইয়ের নকল স্টিকার লাগানো মাইক্রোবাসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইক্রোবাসে চ্যানেল আইয়ের নকল স্টিকার লাগিয়ে ছিনতাই!

ড. মাহের আলী রুশো বাংলাদেশের রুশো সম্মাননা পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞানে কনিষ্ঠতম সম্মানসূচক ডক্টরেট বাংলাদেশের রুশো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT