চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমের প্রথম হার, ‘আতঙ্কিত’ না হতে পরামর্শ কেনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বিরতি শেষে ফুটবল খেলোয়াড়রা মাঠে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম রাউন্ডে বুধবার রাতে হেরে বসেছে বায়ার্ন মিউনিখ। আর্সেনালের কাছে ৩-১ গোলের আটকে যাওয়া জার্মান জায়ান্টদের চলতি মৌসুমে প্রথম পরাজয়। সব প্রতিযোগিতা মিলেই এটি বায়ার্নের মৌসুমে প্রথম হার। অবশ্য আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাভারিয়ানদের ফরোয়ার্ড হ্যারি কেনের।

কেন বলেছেন, ‘মৌসুমে এটি আমাদের প্রথম হার এবং এই হার নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত হতে চাই না। তবে হারটি থেকে আমরা অবশ্যই শিখব। তারা প্রথম এবং দ্বিতীয় বল জিতেছে, সেট পিস জিতেছে। আমরা জানি সেট পিসে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে আমি নিশ্চিত, চ্যাম্পিয়ন্স লিগে শেষ রাউন্ডের দিকে আমরা তাদের দেখে নেব।’

‘তারা প্রায় পুরো মাঠেই একজনের জন্য একজনকে ডিফেন্ড করেছে। যেমন বলেছি, আমার মনে হয় না এখন আতঙ্কিত হওয়ার সময়। আমরা চেলসি, পিএসজি এবং আর্সেনালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নেমেছি। বেশিরভাগ খেলা জিতেছি।’

ইংল্যান্ড অধিনায়ক ইংলিশ ক্লাবের কাছে হেরে আরও বলেছেন, ‘ম্যাচটি কঠিন হবে আগে থেকেই আশা করেছিলাম। প্রথমার্ধে লড়াইটা ভালো ছিল, যা মোটামুটি সমান ছিল। দ্বিতীয়ার্ধে আমাদের আগের মতো শক্তি বা তীব্রতা ছিল না এবং আমরা অনেক লড়াই হেরেছি।’

চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম রাউন্ডের রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জুরিয়েন টিম্বারের গোলে ২২ মিনিটে এগিয়ে যায় গানাররা। ৩২ মিনিটে লিনার্ট কার্লের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা। আর্সেনালের পরের দুই গোল করেন রিকার্ডো ক্যালাফিওরি এবং মাদুইকে।

Tags: আর্সেনালকেইনটিম্বারবায়ার্নলিড স্পোর্টস
Previous Post

শিশুমনের জগত ঘুরিয়ে আনবে পাঁচ গানের এই অ্যালবাম

Next Post

সাবেক সচিব লতিফুল বারি মারা গেছেন

Next Post
সাবেক সচিব লতিফুল বারি বয়স্ক ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সচিব লতিফুল বারি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন ব্যান্ড ফেস্টে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ব্যান্ড ফেস্টে পারফর্ম করবেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT