চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুমনের জগত ঘুরিয়ে আনবে পাঁচ গানের এই অ্যালবাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in বিনোদন
A A
শিশু ও শিক্ষকসহ একটি গ্রুপ ছবি, শিশুদের হাসি ও শিক্ষকের দৃঢ়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে, অটমনাল মুনের সংগীতায়োজনে নির্মিত হয়েছে ৫টি শিশুতোষ গান। সিএসআর-আইএসআর এর যৌথ প্রক্রিয়ায় নির্মিত এই অ্যালবামে সিএসআর- [কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি] হিসেবে ফান্ড দিয়ে সহযোগিতা করেছেন- শেলটেক।

সিএসআর-আইএসআর ঐক্য প্রক্রিয়ার ধারাবাহিক চেষ্টায় এই উদ্যোগে গান গেয়েছেন- মৃন্ময়ী মেঘা, অরণি ক্যাথলিন মুরমু, সামাহ ফাতিহা সাইদ, প্রফুল্ল অংশুমন এবং তানভীর আলম সজীব।

এনামুল করিম নির্ঝর জানান, শিশু-কিশোরদের অনুভূতির বিচিত্রতা, কল্পনা, অভিযোগ-অনুযোগ, শিশুদের চোখে প্রকৃতি, বড়দের প্রতি শিশুদের প্রত্যাশা এবং একইসাথে বড়’রা কীভাবে তাদের দেখছে এসব বিষয় উঠে এসেছে এই অ্যালবামের গানগুলোতে।

অ্যালবামে শিশুদের জন্য গান গেয়েছেন তানভীর আলম সজীব। নিজের গায়কী ভেঙে নতুন করে গানটি গাইবার অভিজ্ঞতা জানালেন তিনি। বলেন, “আমার নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে গানটা করা। নির্ঝর ভাই যথারীতি একজন পাগল লোক, একটু অন্যরকম কিছু হলেই ডাক পড়ে, তখন একটা কর্মযজ্ঞের মতো শুরু হয়। এভাবে গাইতে হবে, ওভাবে গাইতে হবে। একেকটা গান একেকধরণের কর্মযজ্ঞ। তাই বৈচিত্রময় অভিজ্ঞতা হয় তার সঙ্গে গান করতে গেলে। এখানেও তাই হয়েছে। শ্রোতারা উপভোগ করবেন গানগুলো।”

অ্যালবামের প্রথম গান ‘হাউ মাউ খাউ’ প্রকাশিত হবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় গানশালার ইউটিউব চ্যানেলে। এরপর ক্রমান্বয়ে প্রকাশ পাবে হাট্টিমাটিম টিম, তিড়িং বিড়িং ফড়িংটাকে, ছোটদের গান নিয়ে এবং এই তুই কী করছিস?

‘হাউ মাউ খাউ’ গানটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। অ্যালবামটির মাধ্যমে প্রথমবারের মতো গান রেকর্ড করার অভিজ্ঞতা হল তার। তিনি বলেন, “এটা আমার ফার্স্ট রেকর্ড ছিল। আমিতো বিশ্বাসই করতে পারছিলাম না। অনেক আনন্দ লাগছিল, অনেক খুশী হয়েছি। আমি আমার বেস্টটা দেয়ার চেষ্টা করেছি।”

Tags: অ্যালবামএক নির্ঝরের গানএনামুল করিম নির্ঝরগানশিশু-কিশোরশিশুতোষসংগীতসিনেমা
Previous Post

চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক, ‘ভাগ্যবান’ এমবাপে

Next Post

মৌসুমের প্রথম হার, ‘আতঙ্কিত’ না হতে পরামর্শ কেনের

Next Post
বিরতি শেষে ফুটবল খেলোয়াড়রা মাঠে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের প্রথম হার, ‘আতঙ্কিত’ না হতে পরামর্শ কেনের

সাবেক সচিব লতিফুল বারি বয়স্ক ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সচিব লতিফুল বারি মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT