চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই ব্যান্ড ফেস্টে পারফর্ম করবেন যারা

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে হচ্ছে ১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ব্যান্ড ফেস্টে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবছরের মত এবারও ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আই উদযাপন করতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। ২০১৪ সাল থেকে প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়া থেকে দিনটিকে বিশেষভাবে উদযাপন করে আসছে চ্যানেল আই। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই ব্যান্ড ফেস্টের ১২তম আসর।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ১২টি ব্যান্ড চ্যানেল আই স্টুডিও থেকে দিনব্যাপী পারফর্ম করবে। আগামীতে অনেকবড় পরিসরে ব্যান্ড ফেস্ট উদযাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

সংবাদ সম্মেলনে দেশের নামকরা ব্যান্ড সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান, পরিচালক শাইখ সিরাজ, ব্যান্ড সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু, ইনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী।

চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৫ এর সংবাদ সম্মেলনে তিনজন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ শাইখ সিরাজ বলেন, তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ব্যান্ডের শুরুর দিকে পথচলা সহজ ছিল না। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের ব্যান্ডগুলো আজকে এই অবস্থায় এসেছে। আমরা চ্যানেল আই থেকে প্রতিবারই প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালন করার চেষ্টা করি।

তিনি বলেন, আগামীতে অনেক বড় পরিসরে দিনটি পালনের পরিকল্পনা আমাদের রয়েছে। সেইসঙ্গে ব্যান্ডের গুণী মানুষদের সম্মান জানানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। আমরা চ্যানেল আই থেকে এই আয়োজন প্রায় একযুগ ধরে পালন করছি। আমি মনে করি, জাতীয়ভাবে ব্যান্ডের জন্য যদি একটি দিন পালন করা যায়, তাহলে আরও ভালো হয়। আশা করি, সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় রাখবে।

ফুয়াদ নাসের বাবু বলেন, আইয়ুব বাচ্চুর উদ্যোগেই এটি চ্যানেল আইয়ে চালু হয়েছিল। ব্যান্ড এখন বাংলা মূলধারার সংগীতের অংশ। আমরা এখানে কাজ করছি, ভবিষ্যৎ প্রজন্মও কাজ করতে পারবে। চ্যানেল আইকে ধন্যবাদ, শুরু থেকে সবসময় তারা ব্যান্ড মিউজিকের সঙ্গে ছিল।

১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে। এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী মনে করেন, ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ সমাজকে জাগ্রত করতে এই ব্যান্ড ফেস্টের দরকার আছে।

তিনি বলেন, এককথায় বর্তমানে তরুণ প্রজন্মের জন্য এমন আয়োজন খুব দরকার। যা বছরে একটি দিন চ্যানেল আই সেলিব্রেট করা। এই আয়োজনে যুক্ত থেকে আমরা গর্বিত। আমাদের হাসপাতাল শিল্পী বান্ধব হাসপাতাল। চ্যানেল আইয়ের কাছে আমি দাবী জানাই, আইয়ুব বাচ্চু মিউজিক এওয়ার্ড চালু করা যায় কিনা!

১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্টে প্রযোজনায় আছেন অনন্যা রুমা, এবং প্রকল্প পরিচালক রাজু আলীম। এবার যে ১২টি ব্যান্ড পারফর্ম করবে সেগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা, ডিফারেন্ট টাচ।

Tags: অবসকিউরউচ্চারণচ্যানেল আই ব্যান্ড ফেস্টডিফারেন্ট টাচতরুণনির্ঝরনোভাপার্থিবফিডব্যাকব্যান্ড ফেস্টমেহরীনলিড বিনোদনশাইখ সিরাজশিরোনামহীন
Previous Post

সাবেক সচিব লতিফুল বারি মারা গেছেন

Next Post

এবারের বিপিএল নিলামে কোন ক্যাটাগরির ভিত্তিমূল্য কত

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা বিপিএল নিলামে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বিপিএল নিলামে কোন ক্যাটাগরির ভিত্তিমূল্য কত

সজীব ওয়াজেদ জয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে: সজীব ওয়াজেদ জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT