চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জেতা হকি দলকে সংবর্ধনা

সংবর্ধনা দেয়া হয়েছে হকি এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী অনূর্ধ্ব-১৮ নারী দলকেও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জেতা হকি দলের সংবর্ধনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব-২১ দলকে সংবর্ধনার পাশাপাশি বিমানবাহিনী ও হকি ফেডারেশনের পক্ষ থেকে অর্থ পুরস্কার দেয়া হয়েছে। অনূর্ধ্ব-১৮ হকি এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জয়ী নারী দলকেও দেয়া হয়েছে সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বিমানবাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে সোমবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হকির যেকোনো পর্যায়ে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই চ্যালেঞ্জার ট্রফি জয় করা ঘিরে এ আয়োজন।

ছেলেদের বৈশ্বিক আসরে এটি লাল-সবুজদের সর্বোচ্চ সাফল্য। সঙ্গে সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে ব্যক্তিগত একটি পালকও। আসরে ৬ ম্যাচে পাঁচ হ্যাটট্রিকে মোট ১৮ গোল করে বাংলাদেশের আমিরুর ইসলাম জিতেছেন বিশ্বআসরটিতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

বাংলাদেশ বিমানবাহিনী ও হকি ফেডারেশনের পক্ষে অনূর্ধ্ব-২১ হকি দলকে দেয়া হয় ৬০ লাখ টাকার চেক। এরমধ্যে বিমানবাহিনীর পক্ষে ২০ ও ফেডারেশনের পক্ষে দেয়া দেয়া হয় ৪০ লাখ টাকা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুলকে দেয়া হয় ৫ লাখ টাকার চেক।

ব্রোঞ্জ পদক জয়ী অনূর্ধ্ব-১৮ নারী হকি দলকেও জানানো হয়েছে সংবর্ধনা। দলের সদস্যদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশন সভাপতি। অনুষ্ঠানে হকিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Tags: আমিরুলবিমান বাহিনীভারতলিড স্পোর্টসহকিহকি বিশ্বকাপ
Previous Post

ন্যাটো সদস্যপদের আশা ছাড়লেন জেলেনস্কি

Next Post

‘অরিজিনাল ভার্সন দেখলে এমন কনটেন্ট আরো তৈরি হবে’

Next Post
বাংলাদেশের একজন বক্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অরিজিনাল ভার্সন দেখলে এমন কনটেন্ট আরো তৈরি হবে’

মরক্কোতে আকস্মিক বন্যায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোতে আকস্মিক বন্যায় মৃত্যু ৩৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT