চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাটো সদস্যপদের আশা ছাড়লেন জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনের পাল্টা আক্রমণের ছবি, একজন সেনা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আইনগতভাবে নিরাপত্তার নিশ্চয়তা পেলে ন্যাটোতে যোগদানের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ত্যাগ করতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। জার্মানির রাজধানী বার্লিনে মার্কিন দূত ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের আগে তিনি এই অবস্থানের কথা জানান।

সোমবার (১৫ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ইউক্রেনীয় ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে পৌঁছান।

বৈঠকের আগে হোয়াটসঅ্যাপ চ্যাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, শুরু থেকেই ইউক্রেনের প্রধান লক্ষ্য ছিল ন্যাটো সদস্যপদ, কারণ এটিই প্রকৃত নিরাপত্তা নিশ্চয়তা। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশীদার এই পথে সমর্থন দেয়নি।

জেলেনস্কির ভাষায়, এই প্রেক্ষাপটে আজ ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা; মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ন্যাটোর ৫ নম্বর ধারার মতো সুরক্ষা এবং ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি কানাডা ও জাপানের মতো মিত্রদের নিরাপত্তা নিশ্চয়তা। আরেকটি রুশ আগ্রাসন প্রতিরোধের একটি বাস্তব সুযোগ হতে পারে।

তিনি বলেন, এ ধরনের নিশ্চয়তা অবশ্যই আইনগতভাবে বাধ্যতামূলক হতে হবে। তিনি এটিকে ইউক্রেনের পক্ষ থেকে একটি বড় আপস হিসেবে উল্লেখ করেন।

এই অবস্থান ইউক্রেনের নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ কিয়েভ দীর্ঘদিন ধরে ন্যাটোতে যোগদানের দাবি জানিয়ে আসছিল, যদিও মস্কো জোটটির সম্প্রসারণকে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে।

তবে, রাশিয়ার ঘোষিত যুদ্ধ লক্ষ্যগুলোর সঙ্গে এই অবস্থান আংশিকভাবে মিললেও ইউক্রেন কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে আসছে। জেলেনস্কি বলেন, তিনি একটি মর্যাদাপূর্ণ শান্তি চান এবং দৃঢ় নিশ্চয়তা প্রয়োজন যে, রাশিয়া আর আগ্রাসন চালাবে না।

রোববারের আলোচনা শেষে মার্কিন দূত স্টিভ উইটকফ বলেন, আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। জেলেনস্কির উপদেষ্টা দিমিত্রো লিটভিন জানান, কর্মকর্তারা খসড়া নথি পর্যালোচনা করছেন এবং প্রেসিডেন্ট সোমবার এ বিষয়ে মন্তব্য করবেন। তিনি বলেন, পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়েছে এবং সোমবার সকালে তা পুনরায় শুরু হওয়ার কথা।

এদিকে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ট্রাম্প তার দূতদের পাঠানো একটি ভাল লক্ষণ। তবে তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তা নিশ্চয়তার ওপর নির্ভর করার বিষয়ে ইউক্রেনের অতীত অভিজ্ঞতা তিক্ত। ১৯৯৪ সালে সোভিয়েত যুগের পারমাণবিক অস্ত্র ত্যাগের বিনিময়ে দেওয়া নিরাপত্তা নিশ্চয়তা ইউক্রেনকে রুশ আগ্রাসন থেকে রক্ষা করতে পারেনি।

পিস্টোরিয়াস আরও বলেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় সম্পৃক্ততা ছাড়া কেবল নিরাপত্তা নিশ্চয়তা খুব বেশি কার্যকর নাও হতে পারে।

কূটনৈতিক তৎপরতার মধ্যেও স্থলপথে লড়াই অব্যাহত রয়েছে। সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের অভিযোগ, শীতের মধ্যে বেসামরিক নাগরিকদের তাপ ও পানির সুবিধা থেকে বঞ্চিত করতে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে।

কৃষ্ণ সাগর অঞ্চলেও উত্তেজনা বেড়েছে। রুশ হামলায় ইউক্রেনীয় বন্দরে তুর্কি মালিকানাধীন খাদ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওডেসায় শস্য সাইলোতে আগুন লাগার খবর পাওয়া গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান পরিস্থিতি আরও উত্তপ্ত না করার আহ্বান জানিয়ে বলেছেন, কৃষ্ণ সাগরকে সংঘাতের ক্ষেত্র হিসেবে দেখা উচিত নয়। তিনি বন্দর ও জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত করে সীমিত যুদ্ধবিরতির আহ্বান জানান।

Tags: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিবৈঠকরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Previous Post

‘আমি চাই আমার কাজ মানুষের মধ্যে প্রভাব ফেলুক’

Next Post

বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জেতা হকি দলকে সংবর্ধনা

Next Post
বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জেতা হকি দলের সংবর্ধনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জেতা হকি দলকে সংবর্ধনা

বাংলাদেশের একজন বক্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অরিজিনাল ভার্সন দেখলে এমন কনটেন্ট আরো তৈরি হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT