চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোতে আকস্মিক বন্যায় মৃত্যু ৩৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মরক্কোতে আকস্মিক বন্যায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মরক্কোর সাফিতে আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যুসহ আহত হয়েছে আরও অনেকে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। দেশটির উপকূলীয় শহর সাফিতে রবিবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এই হতাহতের ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত সাফি শহরের রাস্তা থেকে কাদা পানি ভেসে যাচ্ছে। কর্তৃপক্ষের সূত্র মতে, মাত্র এক ঘন্টার ভারী বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরাতন শহরের কমপক্ষে ৭০টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

আটলান্টিক উপকূলের বন্দর শহর থেকে আসা-যাওয়া করা বিভিন্ন রুটে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের মতে, মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতে সাফি শহরের চিত্র পাল্টে গেছে। দেশটির আবহাওয়া অফিস মঙ্গলবার সারাদেশে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

টানা সাত বছর ধরে ভয়াবহ খরার সঙ্গে লড়াই করা মরক্কোতে আকস্মিক ভারী বৃষ্টিপাতে বন্যা অস্বাভাবিক নয়। বৃষ্টিপাত হলে তা দ্রুত বন্যায় রূপ নেয় কারণ শুষ্ক মাটি পানি শোষণ করতে পারে না। এটি জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ যেখানে শুষ্ক ও রুক্ষ মাটির কারণে হঠাৎ আসা অল্প বৃষ্টিও দ্রুত বন্যার কারণ হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়।

আবহাওয়া অধিদফতরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানিয়েছে, ২০২৪ সাল ছিল মরক্কোর রেকর্ডের সবচেয়ে উষ্ণতম বছর, যেখানে গড় বৃষ্টিপাতের ঘাটতি মাইনাস ২৪ দশমিক ৭ শতাংশ।

মরক্কোতে শরৎকালে সাধারণত তাপমাত্রা কমতে থাকে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে; আগে যেখানে শরৎকাল উষ্ণ থেকে হালকা থাকত, এখন সেখানে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত বা চরম আবহাওয়ার প্রভাব দেখা দিচ্ছে।

Tags: আবহাওয়া
Previous Post

‘অরিজিনাল ভার্সন দেখলে এমন কনটেন্ট আরো তৈরি হবে’

Next Post

মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশার স্বামীর স্বীকারোক্তি

Next Post
গৃহকর্মী আয়েশার স্বীকারোক্তি ও তার মেয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশার স্বামীর স্বীকারোক্তি

শফিকুর রহমান বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একজন বিপ্লবী আহত হওয়ার পর নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT