চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ বাবার সন্ধানে সহায়তা চাইলেন অভিনেত্রী প্রসূন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 19, জুলাই 2025
in বিনোদন
A A
অভিনেত্রী প্রসূন ও তার স্বামী বনানীতে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার মেয়ে অভিনেত্রী প্রসূন আজাদ।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (১৯ জুলাই) ফেসবুকে একটি পোস্ট দেন প্রসূন। তিনি লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’

প্রসূন আজাদ জানান, তার বাবা মালিবাগের বাসা থেকে বের হয়েছিলেন। পরিবারের ধারণা ছিল তিনি নিচে চা খেতে নেমেছেন বা আশপাশেই কোথাও গেছেন, কিন্তু এরপর আর ফেরেননি। সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

প্রসূন আজাদের বাবা নিখোঁজের খবরটি নিজেদের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা রওনক হাসান, মৌসুমী হামিদ,কাজী নওশাবা আহমেদ, নিমার্তা চয়নিকা চৌধুরী, সংগীতশিল্পী আহমেদ হাসান সানীসহ শোবিজের বহু মানুষ।

প্রসূন জানান, তার বাবার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন, এরপর থেকেই তাকে বাড়তি সতর্কতা দিয়ে চলতে হতো। তিনি আরও জানান, ‘আমার আব্বু এমন কেউ নন যে রাস্তা ভুলে যাবে। তার স্মৃতি শক্তি খুবই ভালো, ৫০ বছর আগের কথাও স্পষ্ট মনে থাকে।’

প্রসূনের মা শাহানা বেগমও একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের বিষয়টি থানায় জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসূন আজাদ ২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন। এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। সর্বশেষ তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালে।

Tags: অভিনেত্রীনায়িকাপুলিশ কর্মকর্তাপ্রসূনপ্রসূন আজাদবাবালিড বিনোদন
Previous Post

কক্সবাজারে বেড়েই চলছে জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যা

Next Post

প্রয়োজনে মরদেহ তুলে ময়নাতদন্ত হবে: গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনে মরদেহ তুলে ময়নাতদন্ত হবে: গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

জনপ্রিয় তেলুগু অভিনেতা ফিশ ভেঙ্কটের ছবি, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন জনপ্রিয় তেলুগু অভিনেতা ফিশ ভেঙ্কট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT