চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন জনপ্রিয় তেলুগু অভিনেতা ফিশ ভেঙ্কট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 19, জুলাই 2025
in বিনোদন
A A
জনপ্রিয় তেলুগু অভিনেতা ফিশ ভেঙ্কটের ছবি, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় তেলুগু কৌতুক অভিনেতা ভেঙ্কট রাজ আর নেই। যিনি সিনেমাপ্রেমীদের কাছে ‘ফিশ ভেঙ্কট’ নামে পরিচিত ছিলেন। শুক্রবার (১৮ জুলাই) ভারতের হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।

বহুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। গত ৯ মাস ধরে তিনি হায়দরাবাদের বোদুপালের আরবিএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার উভয় কিডনি বিকল হয়ে গিয়েছিল।

চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ রুপি প্রয়োজন ছিল বলে জানায় পরিবার। তবে অর্থসংকটের কারণে পূর্ণ চিকিৎসা সম্ভব হয়নি। সম্প্রতি অভিনেতা বিশ্বক সেন তাকে ২ লাখ রুপি সহায়তা প্রদান করলেও তা পর্যাপ্ত ছিল না।

ফিশ ভেঙ্কট ২০০০ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ৮০টির বেশী সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের আগে তিনি মুশিরাবাদে মাছ বিক্রির ব্যবসা করতেন, যার কারণে তার নামের সঙ্গে যুক্ত হয় ‘ফিশ’ শব্দটি।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে—‘বান্নি’, ‘আদি’, ‘আধুরস’, ‘গাব্বর সিং’, ‘ডিজে তিল্লু’, ‘দিল’, ‘আত্তারিন্তিকি দারেদি’, ‘নায়ক’ প্রভৃতি। তেলেঙ্গানার আঞ্চলিক উপভাষায় সংলাপ বলার দক্ষতার জন্য তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। অনেক ছবিতে তিনি খল চরিত্রেও অভিনয় করেছেন। চলতি বছরের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘কফি উইথ আ কিলার’ ছবিতে ছিল তার সর্বশেষ অভিনয়।

ফিশ ভেঙ্কট মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী সুভর্ণা এবং কন্যা শ্রাবন্তীকে। তার মৃত্যুতে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। –সিনেমা এক্সপ্রেস

 

Tags: কমেডিতেলুগুভিলেনসিনেমা
Previous Post

প্রয়োজনে মরদেহ তুলে ময়নাতদন্ত হবে: গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

জামায়াতের সমাবেশ ঘিরে ডিএমপির নিশ্চিদ্র নিরাপত্তার চাদর

Next Post
বৃহৎ জামায়াত সমাবেশে নিরাপত্তা বাহিনী ও জনতার উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের সমাবেশ ঘিরে ডিএমপির নিশ্চিদ্র নিরাপত্তার চাদর

ডোনাল্ড ট্রাম্প ও তার দলের সদস্যরা ওয়াশিংটনে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুপার্ট মারডক এবং ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT