চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বেড়েই চলছে জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যা

চরম ঝুঁকিতে উপকূলের বাসিন্দারা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:38 অপরাহ্ন 19, জুলাই 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
জলবায়ু উদ্বাস্তুদের জন্য ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরের পানি বৃদ্ধি, প্যারাবন উজাড়, অব্যাহত ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে দিন দিন বেড়েই চলেছে কক্সবাজার উপকূলের জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যা। সাগরের গর্ভে হারিয়ে যাচ্ছে বসতি-গ্রাম-গঞ্জ। পেশা হারিয়ে চরম অর্থনৈতিক সংকটে পড়ছেন সাধারণ মানুষ।

টেকনাফ থেকে কুতুবদিয়া পর্যন্ত বিস্তৃত কক্সবাজার উপকূল বর্তমানে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলবায়ু সংকটাপন্ন অঞ্চলের একটি। ঘন ঘন ঘূর্ণিঝড়, সাগরের পানির উচ্চতা বৃদ্ধি এবং বেড়িবাঁধ ভেঙে পড়ার ফলে হাজার হাজার মানুষ তাদের বসতভিটা হারিয়ে পাহাড়ি এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ভিটা হারিয়ে পাহাড়ে আশ্রয়

ধলঘাটা ইউনিয়নের সাইটপাড়া গ্রামের আয়েশা বেগম ও আবুল বাশার দম্পতি গত ৪০ বছর ধরে বেড়িবাঁধের ওপর বাস করছেন। একসময় যেখানে একটি পূর্ণগ্রাম ছিল, এখন সেখানে মাত্র ২২টি পরিবার টিকে আছে। আয়েশা বেগম জানান, ঘূর্ণিঝড় আসলে আশ্রয়কেন্দ্রে যাই, পরদিন আবার ফিরে আসি। কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই, জমিজমাও কিছু নেই।

ইউপি সদস্য মোক্তার আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমার ওয়ার্ডের সবগুলো গ্রাম ভেঙে সাগরে বিলীন হয়েছে। এখানকার মানুষ শুধু ভোট দিতে আসে, বাকি সময় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়ি এলাকায়।

আরেক ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, ধলঘাটার সরইতলা, বাদাম বুনিয়া, কিসরা বনিয়া, সাইটপাড়া, দক্ষিণপাড়াসহ বহু গ্রাম এখন আর মানচিত্রে নেই। এসব অঞ্চলে এখন শুধু জেলেরা মাছ ধরে।

বিপন্ন জীবিকা ও জীবন

জলবায়ু উদ্বাস্তুদের অনেকেই পূর্বে লবণ চাষ, মাছ ধরা কিংবা কৃষিকাজে যুক্ত ছিলেন। তবে পাহাড়ি এলাকায় স্থানান্তরের পর নতুন পেশায় মানিয়ে নিতে গিয়ে অনেকেই পড়েছেন চরম আর্থিক দুরবস্থায়। লবণ ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, যারা চলে গেছে, তারা এখানে লবণ চাষ করতো। এখন পেশা পরিবর্তন করে অনেকে বিপদে আছে। লবণের দামও নেই এখন।

জলবায়ু উদ্বাস্তু পরিবারের সঙ্গে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বাসিন্দা মোস্তাক আহমদ জানান, স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলে ভাঙন শুরু হয়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ভয়াবহ ধ্বংস সাধিত হয়, যার প্রভাব এখনও টিকে আছে।

সরকারি উদ্যোগ সীমিত, সংকট তীব্র

যদিও সরকারের পক্ষ থেকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে, বাস্তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বহু পরিবার এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী বেড়িবাঁধের পাশে বসবাস করছে।

শিক্ষাবিদ মনজুর আলম বলেন, স্বাধীনতার পর তিনবার বাড়ি সরাতে হয়েছে। সর্বশেষ বাড়িটিও সাগরে চলে যাওয়ার পর অনেক বছর চট্টগ্রামে ছিলাম, এখন চকরিয়ায় বসবাস করছি। এরকম কয়েক হাজার মানুষ এখন জলবায়ু উদ্বাস্তু হয়ে পাহাড়ে ঠাঁই নিয়েছে।

কক্সবাজার উপকূলজুড়ে যে জলবায়ু উদ্বাস্তু সংকট তৈরি হয়েছে, তা শুধু স্থানচ্যুতি নয়—একই সঙ্গে জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। এই সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, টেকসই বাঁধ, পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের পদক্ষেপ না নিলে আগামী দিনে এই পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে।

Tags: উপকূলজলবায়ু উদ্বাস্তু
Previous Post

কুমিল্লার আলেখারচরে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ১

Next Post

নিখোঁজ বাবার সন্ধানে সহায়তা চাইলেন অভিনেত্রী প্রসূন

Next Post
অভিনেত্রী প্রসূন ও তার স্বামী বনানীতে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ বাবার সন্ধানে সহায়তা চাইলেন অভিনেত্রী প্রসূন

গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনে মরদেহ তুলে ময়নাতদন্ত হবে: গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT