চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজউকে দুদকের অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 পূর্বাহ্ন 04, জুন 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুদক দুর্নীতি দমন কমিশনের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কিছু অসাধু কর্মকর্তার অবৈধ অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মানের সুযোগ প্রদানের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছে অভিযানকারী দলটি।

মঙ্গলবার (৩ জুন) দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অসাধু কর্মকর্তাগণ অবৈধ অর্থের বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের সুযোগ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আজ একটি এনফোর্সমেন্ট অভিযান চালায়।

অভিযানকালে টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকায় সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট ও অন্যান্য ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়েছে। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনান্তে টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১০০ কোটি টাকার টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের একটি টিম অধিদপ্তরের ফার্মগেট (ঢাকা) কার্যালয়ে অভিযান চালায়। অভিযুক্ত মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কোরবানির হাটে ভেটেরিনারি সেবা তদারকিতে থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। টিম উপপরিচালক (প্রশাসন) এর কাছ থেকে প্রাথমিক নথি সংগ্রহ করে এবং অবশিষ্ট নথির জন্য চাহিদাপত্র জারি করে। নথি পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার টিম হাসপাতাল তদন্ত করে। টিম টিকেট কাউন্টার, টিকা কেন্দ্র, রান্নাঘর ও পরিচ্ছন্নতা ব্যবস্থা পরিদর্শন করে এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। অভিযানে ভ্যাকসিন ও টিকার কার্ড ফুরিয়ে যাওয়া, এক্স-রে পরীক্ষার দৈনিক সীমা ৪০টি নির্ধারণ এবং আউটসোর্সিং কর্মচারীদের মাসাধিককাল বেতন বকেয়ার তথ্য পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে অনিয়ম দূর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

Tags: দুদকদুদকের অভিযানদুর্নীতি দমন কমিশন
Previous Post

অবশেষে কোহলির হাতে উঠল আইপিএল শিরোপা

Next Post

‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননা পেলেন শাখাওয়াত হোসেন

Next Post
শাখাওয়াত হোসেন বেস্ট হসপিটালিটি আইকন সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননা পেলেন শাখাওয়াত হোসেন

জেল থেকে পালানো বন্দির জন্য ভাঙা কাচের জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে জেল থেকে পালিয়েছে ২ শতাধিক বন্দি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT