চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে কোহলির হাতে উঠল আইপিএল শিরোপা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 অপরাহ্ন 03, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
কোহলি ও তার দল আইপিএল শিরোপা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষা ১৭ বছরের। ২০০৮ সালে আইপিএলের অভিষেক মৌসুম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। আগে তিনবার ফাইনালে খেললেও শিরোপা জেতা হয়নি সেগুলোয়। ২০২৫ আসরে অধরা শিরোপা শোভা পেল ভারতীয় কিংবদন্তির হাতে। পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে শিরোপাখরা কাটাল বেঙ্গালুরু।

আহমেদাবাদে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়নি কোহলিদের। শেষ ওভারে জয়ের জন্য পাঞ্জাবের দরকার ছিল ২৯ রান। বলে আসেন জশ হ্যাজেলউড। প্রথম দুটি বলে ডট আদায় করে নেন। এরপর তাণ্ডব চালান শশাঙ্ক সিং। ৬-৪-৬-৬, পরের চার বলে আদায় করেন ২২ রান। কাঙ্ক্ষিত ২৯ রান নিতে না পারায় দ্বিতীয়বারের মতো ফাইনালের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয় পাঞ্জাবকে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বেঙ্গালুরু। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৯০ রানের সংগ্রহ গড়ে। জবাবে ৭ উইকেটে ১৮৪ রান করে থামে বলিউড তারকা প্রীতি জিনতার দল।

পাঞ্জাবের শশাঙ্ক সিং শেষঅবধি লড়াই করেছেন। তিনটি চার ও ছয়টি ছক্কায় ৩০ বলে ৬১ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেছেন। জশ ইংলিশ ২৩ বলে ৩৯ রান, প্রভসিমরণ সিং ২২ বলে ২৬ এবং প্রিয়ানষ আর্য ১৯ বলে ২৪ রান করেন।

বেঙ্গালুরু বোলারদের মধ্যে ক্রুনাল পান্ডিয়া ও ভূবেনশ্বর কুমার দুটি করে উইকেট নেন।

আগে ব্যাটে নেমে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন কোহলি। তার ৩৫ বলের ইনিংসে ছিল তিনটি চারের মার। রজত পতিদার ১৬ বলে ২৬ রান, লিয়াম লিভিংস্টোন ১৫ বলে ২৫ রান, জিতেশ শর্মা ১০ বলে ২৪ রান, মায়াঙ্ক আগারওয়াল ১৮ বলে ২৪ রান এবং রোমারিও শেফার্ড ৯ বলে ১৭ রান করেন।

পাঞ্জাব বোলারদের মধ্যে আর্শদীপ সিং ৪ ওভারে ৪০ রান খরচায় নেন ৩ উইকেট। কাইল জেমিসনও ৩টি উইকেট নেন, ৪৮ রান খরচায়।

Tags: আইপিএলকোহলিপাঞ্জাবপ্রীতিবেঙ্গালুরুলিড স্পোর্টস
Previous Post

সিঙ্গাপুর ম্যাচ খেলতে ঢাকার পথে সামিত

Next Post

রাজউকে দুদকের অভিযান

Next Post
দুদক দুর্নীতি দমন কমিশনের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজউকে দুদকের অভিযান

শাখাওয়াত হোসেন বেস্ট হসপিটালিটি আইকন সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননা পেলেন শাখাওয়াত হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT