চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে জেল থেকে পালিয়েছে ২ শতাধিক বন্দি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 পূর্বাহ্ন 04, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জেল থেকে পালানো বন্দির জন্য ভাঙা কাচের জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের করাচির একটি কারাগার থেকে দুই শতাধিক বন্দি পালিয়ে গেছে। তাদেরকে পুনরায় ধরতে অভিযান অব্যহত রয়েছে। অভিযান চলাকালে এক বন্দি নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছেন দুজন জেল কর্মকর্তাও।

মঙ্গলবার (৩ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, করাচিতে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপর এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে মালির জেলের দেয়ালগুলো কেঁপে ওঠার পর কয়েক হাজার বন্দি ভেতর থেকে কারাগারের দরজা ভেঙ্গে। এসময় সেলগুলোর তালাও ভেঙ্গে ফেলে তারা। যারা জেল থেকে বেরিয়ে পালাতে পেরেছে তাদের মধ্যে ৮০ জনকে আবার আটক করতে পেরেছে কর্তৃপক্ষ। আরও ১৩০ জনকে ধরার জন্য অভিযান চলছে।

এ অভিযান চলাকালে একজন বন্দি নিহত হয়েছে এবং দুজন জেল কর্মকর্তাও আহত হয়েছে।

কারাগারের একজন কর্মকর্তা বলেন, মধ্যরাতের দিকে বন্দিরা তাদের সেল ও ব্যারাক থেকে চিৎকার শুরু করে কারণ তারা ভবন ধ্বসে তাদের ওপর পড়তে পারে বলে আশংকা করছিল। একপর্যায়ে তারা সহিংস হয়ে ওঠলে পুলিশ সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বলেও জানান তিনি।

এরপর অনেকে সেলে ফিরলেও কারাগারে মূল গেইটে জড়ো হওয়াদের মধ্যে ২১৬ জন বেরিয়ে যেতে সক্ষম হয়।

Tags: পাকিস্তান
Previous Post

‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননা পেলেন শাখাওয়াত হোসেন

Next Post

ইন্দোনেশিয়ার পর জর্ডানকেও রুখে দিয়েছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে উল্লাসে, জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার পর জর্ডানকেও রুখে দিয়েছে বাংলাদেশ

বন্ধুদের সাথে হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশি নাট্যশিল্পীদের মিলনমেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব-নিশোর মনোমালিন্যের অবসান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT