চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’র পোস্টার ছিড়ে সিনেমা হল ভাংচুর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in বিনোদন
A A
পাঠান সিনেমার পোস্টার ছিঁড়ে ভাংচুরের ছবি, দর্শকদের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের আসন্ন ছবি ‘পাঠান’ মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই যেন বাড়ছে ছবিটিকে ঘিরে বিতর্ক। ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে উঠেছে বয়কটের ডাক।

আর এবার গুজরাটের আহমেদাবাদের এক শপিং মলে থাকা ‘পাঠান’ এর পোস্টার ছিঁড়ে হল ভাঙচুর চালালো বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিএইচপি এবং বজরং দলের কর্মীদের একটা ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ঢুকে পড়ে আহমেদাবাদের বস্ত্রাপুর এলাকায় অবস্থিত একটি শপিং মলে। সেখানে থাকা মাল্টিপ্লেক্সে ‘পাঠান’-এর পোস্টার ও হোর্ডিং উপড়ে ফেলে। বিক্ষোভকারীরা ক্রমাগত জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিল। এক বিক্ষোভকারীর হাতে একটি গদাও দেখা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গিয়েছে, পুলিশ ৫ কর্মীকে আটক করেছে। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের গুজরাট ইউনিট জানিয়েছেন, এই ছবিকে তারা রাজ্যে প্রদর্শনের অনুমতি দেবেন না।

গুজরাট ভিএইচপি মুখপাত্র হিতেন্দ্রসিংহ রাজপুত এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, আমরা পাঠানের স্ক্রিনিংয়ের অনুমতি গুজরাটে হতে দেব না। আজকের এই ঘটনা সকল হল মালিকদের সতর্ক করে দেওয়া।

এদিকে ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলা ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পাবে আগামী ১০ জানুয়ারি। সিবিএফসি-র তরফে একাধিক কাটের নির্দেশ দেওয়া হয়েছে ছবিটির দৃশ্যে ও গানে। তবে ফিল্ম অ্যানালিসিস্ট তরণ আদর্শ জানিয়েছেন সিনেমার নাম বদলানো হয়নি।

পাঠান-এর ‘বেশরম রং’ নিয়েই যত বিতর্কের শুরু। সেখানে ছবির নায়িকা দীপিকা পাডুকোনকে দেখা গিয়েছে গেরুয়া বিকিনিতে। যার পরই ছবিটিকে ঘিরে বয়কটের ডাক উঠতে থাকে!

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: ট্রেলারদীপিকাপাঠানপোস্টারবিক্ষোভভাঙচুরশাহরুখ খানসিনেমা
Previous Post

‘ব্যর্থ’ ক্যাবরেরাকেই কোচ রাখছে বাফুফে

Next Post

সেন্সর বোর্ডে ‘ব্ল্যাক ওয়ার’ এর গল্প-নির্মাণের প্রশংসা

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে ব্ল্যাক ওয়ারের গল্পের নির্মাণের প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর বোর্ডে ‘ব্ল্যাক ওয়ার’ এর গল্প-নির্মাণের প্রশংসা

রোনালদো ফুটবল মাঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরের ‘ফোন ভাঙার’ সেই ঘটনায় অভিষেক পেছাল রোনালদোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT