চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যর্থ’ ক্যাবরেরাকেই কোচ রাখছে বাফুফে

রিয়াজুল ইসলাম শুভ by রিয়াজুল ইসলাম শুভ
2:03 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের কোচ জেসি কোলম্যানের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৃষ্টিশীল এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম দল গড়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জানুয়ারিতে একবছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন হাভিয়ের ক্যাবরেরা। প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, আন্তর্জাতিক ফুটবলে পজিশন ধরে রাখাটা আমার পছন্দ। পারফরম্যান্স বিচারে তার কথার প্রতিফলন ঘটেনি। তবুও স্প্যানিশ এ কোচের সাথে আরও একবছরের চুক্তি বাড়াতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে ক্যাবরেরার সাথে নতুন চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। চলতি মাসের ১৪ বা ১৫ তারিখে বাংলাদেশে ফেরার পর কোচের সাথে চুক্তিও সেরে ফেলবে ফেডারেশন।

২০২২ সালে ক্যাবরেরার অধীনে ৮ ম্যাচ খেলে ৫টিতে হেরেছে বাংলাদেশ দল। এক জয়ের সঙ্গে আছে দুই ড্র। সবমিলিয়ে বলা যায়, স্প্যানিশ কোচের অধীনে ছেলেদের জাতীয় ফুটবল দলের ফলাফল সুবিধার নয়।

গত সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়টাই একমাত্র সাফল্য। ইন্দোনেশিয়া এবং মঙ্গোলিয়ার সাথে গোলশূন্য ড্র। বাকি ৫ ম্যাচে হারের অভিজ্ঞতা। মালদ্বীপের কাছে হেরে বাংলাদেশ মিশন শুরু করেছিলেন ক্যাবরেরা। শেষটাও হয়েছে হার দিয়ে। কাঠমান্ডুতে নেপালের কাছে ৩-১ গোলের হার ফুটবলারদের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কোচের দক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করেছিল।

ফুটবলারদের গোল করার সামর্থ্য নিয়েও আছে প্রশ্ন। গত বছর খেলা ৮ ম্যাচে জালের দেখা পাওয়া গেছে মাত্র ৪ বার। বিপরীতে হজম করতে হয়েছে ১৩ গোল। বর্তমান দলের প্রতি আস্থা রাখাটাও কঠিন।

ক্যাবরেরা কোচ হয়ে আসার সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৬তম স্থানে ছিল। সেসময় তিনি বলেছিলেন, ‘একবছর পর কোন অবস্থানে থাকব তা এখনই বলা যাচ্ছে না। তবে অবশ্যই র‍্যাঙ্কিংয়ে উন্নতি আমাদের লক্ষ্য।’ যদিও বাস্তবে উন্নতির ছিটেফোঁটাও নেই। ৬ ধাপ নেমে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ১৯২তম স্থানে।

অতীতে কখনও জাতীয় দলের কোচের ভূমিকায় না থাকলেও হাভিয়ের বার্সেলোনার শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমি এবং দুবছর লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্ব সামলেছেন। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়ার মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। তারপর বাংলাদেশ দলের দায়িত্ব পান।

Tags: ক্যাবরেরাবাফুফেবাংলাদেশ জাতীয় ফুটবল দলবাংলাদেশ ফুটবললিড স্পোর্টস
Previous Post

প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে

Next Post

‘পাঠান’র পোস্টার ছিড়ে সিনেমা হল ভাংচুর!

Next Post
পাঠান সিনেমার পোস্টার ছিঁড়ে ভাংচুরের ছবি, দর্শকদের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

'পাঠান'র পোস্টার ছিড়ে সিনেমা হল ভাংচুর!

চ্যানেল আই অনলাইন সংবাদে ব্ল্যাক ওয়ারের গল্পের নির্মাণের প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর বোর্ডে ‘ব্ল্যাক ওয়ার’ এর গল্প-নির্মাণের প্রশংসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT