চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির প্রস্তাব পেলেন অর্থকষ্টে থাকা শচীনের বন্ধু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 21, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
তিনজন পুরুষ হাসিমুখে ছবি তুলছেন, একজন বসে অন্য দুজন দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষজ্ঞরা বলেন, শৃঙ্খলিত হতে পারলে শচীন টেন্ডুলকারের মতো তারকা হতে পারতেন বিনোদ কাম্বলি। কিন্তু, ওই একটা জায়গায় বরাবরই খাপছাড়া ভারত জাতীয় দলের সাবেক ব্যাটার। মদ্যপান, নারী সঙ্গ, বিলাসিতা সহ এহেন বিতর্কিত কাণ্ড নেই যা তিনি ঘটাননি। ধ্রবতারার মতো উত্থান হওয়া কাম্বলির উচ্ছৃঙ্খল জীবনযাপনই ঘটিয়েছে উল্কাপাতের মতো পতন।

ভারতের ক্রিকেট যাকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল সেই বিনোদ জীবনের ৫০ বছর পেরিয়ে এখন বর্তমানের সঙ্গে মানিয়ে নিতে ব্যস্ত। আর্থিক কষ্টে ভুগছেন—এমন অনেকবার বলেছেন তিনি। বন্ধু ও জাতীয় দলের সতীর্থ টেন্ডুলকারের থেকেও নিয়েছেন সাহায্য। তবে সব কিছুই শেষ হয়েছে মদের পেছনে। জাতীয় দলের সেই পতনের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি। একটা চাকরি পেলে দীর্ঘদিনের শত্রু ‘মদ্যপানটা’ ছেড়ে দিবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন কাম্বলি। সেই সুযোগও পেতে যাচ্ছেন তিনি।

ভারতের ক্রিকেট বোর্ড থেকে পাওয়া অর্থে নিজের সংসার চালিয়ে নিচ্ছেন কাম্বলি। কিন্তু বর্ধিত সংসার আর মূল্যবৃদ্ধির বাজারে আর সমন্বয় করতে পারছেন না ভারতের সর্বকনিষ্ট ডাবল সেঞ্চুরিয়ান। বোর্ডের পেনশনে এখন আর সংসার চলছে না তাই চেষ্টা করছে একটা চাকরি জুটিয়ে নেওয়ার।

সম্প্রতি ভারতের গণমাধ্যম মিড-ডে কে দেওয়া সাক্ষাৎকারে কাম্বলি নিজের অবস্থার কথা জানিয়েছেন, ‘আমি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। পরিবারকেও আমার দেখতে হয়। আমি অনেকবার এমসিএকে বলেছি, যদি আপনাদের আমাকে প্রয়োজন হয় আমি সবসময় কাজের জন্য প্রস্তুত রয়েছি। সেটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হোক কিংবা বিকেসিতে। মুম্বাই ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমার জীবনে যা কিছু রয়েছে সবকিছুর জন্য এই খেলাটার কাছেই ঋণী।’

স্কুল মাঠে শিক্ষার্থী ও শিক্ষিকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ
বন্ধু শচীন টেন্ডুলকারের সঙ্গে কাম্বলি

 

খেলোয়াড়ি জীবন থেকে বর্তমান সময়— সবখানেই কাম্বলির বড় বাধা হয়ে দাড়িয়েছিল তার মদ্যপানের বাজে অভ্যাস। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের উত্থানের পর দলে নিজের জায়গা হারায় কাম্বলি। এরপর যেখানে গিয়েছেন সেখানে থেকেই ছিটকে গেছেন এই নেশার কারণে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে সাহায্য করতে পারেনি মদ্যপ হওয়ার কারণেই।

বোর্ডের এক সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, ২০২১ সালের এক মিটিংয়ে এমসিএ একটি জেনারেল ম্যানেজারের পদ তৈরি করে। কাম্বলি বোর্ডের সাহায্য চাওয়ার প্রেক্ষিতেই এই পদ আনে বোর্ড। কিন্তু তখন ঝামেলা বাধায় খোদ কাম্বলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার মদপানের ভিডিও। সেই কারণে চাকরিটাও শেষ পর্যন্ত আর হয়নি তার।

এবার তাই আগেভাগেই কাম্বলি জানিয়ে দিয়েছেন, একটা চাকরি জুটাতে পারলে মদ পানই ছেড়ে দিবেন তিনি। কিন্তু বোর্ড কি তাকে আবারও একবার সুযোগ করে দিবে? ক্রিকেট বোর্ডে সুযোগ পাওয়া-না পাওয়া নিয়ে প্রশ্ন থাকলেও অবশেষে একটি চাকরি পেতে যাচ্ছেন বিনোদ।

ভারতের হয়ে একশর বেশি ওয়ানডে খেলা ক্রিকেটারের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন একজন মারাঠি উদ্যোক্তা। সন্দীপ থ্রট নামের ওই ব্যক্তি তার কোম্পানি সায়াদ্রি ইন্ডাসট্রিজ গ্রুপের জন্য কাম্বলিকে চাকরি দিতে চাইছেন। কাম্বলিকে এই চাকরির জন্য এক লাখ টাকা করে দিবে সন্দীপের কোম্পানি।

ভারতের জার্সিতে ১৭ টেস্ট ও ১০৪ ওয়ানডে খেলা সেসময়ের অন্যতম প্রতিভাববান তারকা ব্যাটারের আর্থিক সমস্যা এবার বুঝি মিটতে যাচ্ছে!

Tags: বিনোদভারতলিড স্পোর্টস
Previous Post

মানি লন্ডারিং মামলায় পাপিয়াসহ ৫ জনের বিচার শুরু

Next Post

নায়ক নিজেই ‘ভ্যানচালক’ সেজে পোস্টারসহ রাস্তায় রাস্তায় ঘুরছেন

Next Post
নায়ক নিজেকে ভ্যানচালক হিসেবে উপস্থাপন করে পোস্টার নিয়ে রাস্তায় ঘুরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়ক নিজেই ‘ভ্যানচালক’ সেজে পোস্টারসহ রাস্তায় রাস্তায় ঘুরছেন

হৃত্বিক রোশন একটি কালো স্যুট পরা, পেশাদার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞাপনের জেরে বির্তকের মুখে হৃত্বিক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT