চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বই নিয়ে আসছেন সালমান মুক্তাদির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 24, জানুয়ারি 2020
in বিনোদন
A A
সালমান মুক্তাদিরের ছবি, বই ও পোস্টার সহ একটি স্টুডিও সেটআপ. Channel i News - চ্যানেল আই নিউজ

২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের লেখা প্রথম বই ‘বিহাইন্ড দ্য সিন’ (behind the sin)।

বইটি প্রকাশ করছে অধ্যয়ন প্রকাশনী। মেলার ১৭ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে এটি। শুধু তাই নয়, রকমারি থেকেও যে কেউ বইটি প্রি-অর্ডার করে পেতে পারেন।

নিজের লেখা বই প্রসঙ্গে সালমান মুক্তাদির বলেন, বেশিরভাগ বইয়ের ভাষা গুরুগম্ভীর হয়, সাহিত্য আর গ্রামার নির্ভর হয়। কিন্তু আমার বইটা একদমই আলাদা। আমি যেভাবে যা নিয়ে কথা বলি সেটা নিয়েই লিখেছি।

তিনি বলেন, মানুষের টিপিক্যাল বা সাধারণ ভাবনা এটাই যে, শিক্ষার জ্ঞান শুধু বই থেকেই পাওয়া যায়। তাই আমিও এই বইতে এমন কিছু লিখেছি যা কোন স্কুল, কলেজের বইয়ে নেই বা কোন ক্ষমতাবান ব্যক্তি বা শিল্পীও বলবে না।

হঠাৎ বই লিখার আগ্রহ কেন জানতে চাইলে দেশের শীর্ষস্থানীয় এই ইউটিউবার বলেন, আমি গান গাইতে জানি না তাও গান গেয়েছি। মেকিং জানি না তাও টেলিফিল্ম বানিয়েছি। মার্কেটিং জানি না তাও ডিজিটাল মার্কেটিংয়ে সম্মাননা পেয়েছি। মোটকথা আমার অর্জন করতে ভালো লাগে, নতুন কিছু করতে চেষ্টা করি বলেই আমি সবার মত না। বিশেষ করে সেইসব জিনিস যেসব আমার একদমই করার কথা না।

এই বইতে কী থাকছে? সালমানের উত্তর, যেটা সবসময়ই সত্যি সেটাই থাকছে। মানুষের ভণ্ডামি, অযৌক্তিকতা, হিউম্যান সাইকোলজি আর মানুষের স্বভাব। আর জাতি হিসেবে আমাদের স্বভাব। এসব নিয়েই আমার ‘বিহাইন্ড দ্য সিন’।

এরআগে একুশে বইমেলায় প্রকাশিত ইউটিউবার ও উপস্থাপক রাবা খানের লেখা ‘বান্ধobi’ নামের একটি বই তুমুল সমালোচনার জন্ম দেয়।

Tags: অমর একুশে বইমেলা ২০২০বইমেলারাবা খানলিড বিনোদনসালমান মুক্তাদির
Previous Post

ঐশীর কণ্ঠে গণসংগীত

Next Post

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Next Post
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

অ্যাটলেটিকো ডি কলম্বো দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালভার্দের চাকরিতে শেষ পেরেক ঠুকেছিল এই অ্যাটলেটিকোই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT