চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশীর কণ্ঠে গণসংগীত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 24, জানুয়ারি 2020
in বিনোদন
A A
ঐশীর কণ্ঠে গণসংগীত পরিবেশনের ছবি, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার কোনো গণসংগীতে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ঐশী। আসছে ভালোবাসা দিবসের জন্য রাজনীতি প্রেম ও বিরহের সমন্বয়ে ‘আদা সমুদ্দুর’ নামের একটি নাটকের জন্য কণ্ঠ দিলেন তিনি।

নাটকটি নির্মাণ করছেন রাইসুল তমাল। নাটকে রাজনীতি, প্রেম ও বিরহের উপর তিনটি গান থাকছে। সম্প্রতি ওমর ফারুক বিশাল এর কথায় মুরাদ নূরের সুরে রাজনীতি অংশে ‘গর্জন’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন ঐশী। গানগুলোর সংগীতায়োজন করছেন মুশফিক লিটু।

গান প্রসঙ্গে ঐশী বলেন, সমসাময়িক রাজনীতি নিয়ে এই প্রথম কোনো গণসংগীত গাইলাম। নাটকের গল্প, গানের কথা ও সুর আমার মন কেড়েছে। ‘আদা সমুদ্দুর’-এর সাথে থাকতে পেরে ভালো লাগছে। গর্জনে ফিরে আসুক সুস্থ ধারার রাজনীতি।

মুরাদ নূর বলেন, ঐশী খুবই শক্তিশালী গায়িকা। কণ্ঠ ধারণের পর মনে হলো ওর জন্যই গর্জন সৃষ্টি। এমন গানে অসুস্থ ধারার রাজনীতিতে সুস্থতা ফিরে আসুক।

নির্মাতা রাইসুল তমাল বলেন, ‘আদা সমুদ্দুর’ হলো রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। গল্প অনুযায়ী নাটকে তিনটি গান থাকছে। তিনটি গানই লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর করেছেন মুরাদ নূর। গানের ভয়েস নেওয়ার সময় মনে হচ্ছিলো ‘গর্জন’ ঐশীর জন্য-ই লেখা হয়েছে।

নুসরাত ইমরোজ তিশা, মুশফিক আর ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, নিকুল কুমার মন্ডল, তাবাসসুম মিথিলা, দাউদ নূর, শিখা খান মৌ, আনোয়ার হোসেন প্রমুখ অভিনীত নাটকটি আসছে ভালোবাসা দিবসে স্বদেশ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।

Tags: ঐশীগণসংগীততাবাসসুম মিথিলাদাউদ নূরনিকুল কুমার মন্ডলনুসরাত ইমরোজ তিশামাহমুদুল ইসলাম মিঠুমুশফিক আর ফারহানলিড বিনোদন
Previous Post

সুস্থ হয়ে উঠছেন শাবানা আজমি

Next Post

প্রথম বই নিয়ে আসছেন সালমান মুক্তাদির

Next Post
সালমান মুক্তাদিরের ছবি, বই ও পোস্টার সহ একটি স্টুডিও সেটআপ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বই নিয়ে আসছেন সালমান মুক্তাদির

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT