চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 24, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম টুঙ্গিপাড়া সফর।

টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন প্রধানমন্ত্রী। তিনি টুঙ্গিপাড়া প্রতিবারই আসার পর ও ঢাকায় ফেরার আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে বসে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন।

২১তম জাতীয় সম্মেলনের পর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা হওয়ার কথা ছিলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বৈরী আবহাওয়ার কারণে সেই সভা আর হয়নি। নতুন মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর, একটু দেরিতে হলেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

এরপর ২১তম জাতীয় সম্মেলনে গঠিত দলের নতুন কেন্দ্রীয় নেতাদের নিয়ে, আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সেসময় দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

পরে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে একটি সংক্ষিপ্ত যৌথ সভা করেন আওয়ামী লীগ সভাপতি।

আনুষ্ঠানিকতা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের ইতিহাসে একটি ব্যর্থ রাজনৈতিক দল। যে কোনো নির্বাচন শুরুর আগেই তারা নির্বাচনে হেরে যায়। কথামালার চাতুরি ছাড়া তাদের আর কোনো অর্জন নেই।

এর আগে শুক্রবার সকালে সাড়ে ১০টার পর শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় অবতরণ করে। এর আগে সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের মিডিয়া সেন্টারের সামনে থেকে ছয়টি বাসে করে যাত্রা করেন টুঙ্গিপাড়ার পথে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিসহ দলটির কেন্দ্রীয় নেতাদের নবনির্বাচিত নেতাদের আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ার পথে পথে স্থাপন করা হয়েছে ‘জাতির পিতা তোরণ’ ও ‘বঙ্গবন্ধু তোরণ’। টুঙ্গিপাড়া জুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান জানান, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে অগ্রবর্তী দল হিসেবে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

প্রথম বই নিয়ে আসছেন সালমান মুক্তাদির

Next Post

ভালভার্দের চাকরিতে শেষ পেরেক ঠুকেছিল এই অ্যাটলেটিকোই

Next Post
অ্যাটলেটিকো ডি কলম্বো দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালভার্দের চাকরিতে শেষ পেরেক ঠুকেছিল এই অ্যাটলেটিকোই

বাহুবলে বাস দুর্ঘটনা, হাসপাতালে রোগীরা আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহুবলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT