মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ বা অভিযুক্ত যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন এবং তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন।
‘এক্স’ (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় ভ্যান হোলেন বলেন, নেতানিয়াহু “শুধু মিথ্যাই বলে চলেছেন”। তিনি আরও বলেন, “তবে এর চেয়েও বড় কথা হলো, তিনি একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী। গাজায় সংঘটিত অপরাধ ও ধ্বংসযজ্ঞের দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”
সিনেটর উল্লেখ করেন, পশ্চিম তীরে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারী কিংবা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত মার্কিন নাগরিকদের মৃত্যুর ঘটনায় জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে নেতানিয়াহু অস্বীকৃতি জানিয়ে আসছেন। এ সময় তিনি এ-ও উল্লেখ করেন, বেশ কয়েকটি দেশ নেতানিয়াহুর প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী ভাগ্যবান যে যুক্তরাষ্ট্র তাকে আমাদের সীমান্তে প্রবেশের অনুমতি দিয়েছে। কিন্তু এতে তার মিথ্যাচার বা যুদ্ধাপরাধ মুছে যায় না। তার লজ্জিত ও অপদস্থ হওয়া উচিত।”









