বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রবুকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে চ্যানেল আই প্রাঙ্গণে তার নামাজে জানাজা হয়। জানাজার আগে ঢাকা জেলা প্রশাসন এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় সম্মান জানায়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তার বয়স হয়েছিলো ৮০ বছর।








