জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় উস্কানির অভিযোগে করা মামলায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একইসাথে মাকসুদ কামাল ও ডক্টর জাফর ইকবালসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়া ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা না করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।








