ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ এর জানাজার নামাজ চ্যানেল আই প্রাঙ্গণে হয়েছে। এর আগে, স্মৃতিচারণে ইমপ্রেস গ্রুপের শীর্ষ ব্যক্তিরা বলেন, তার মৃত্যুতে ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই একজন অভিভাবককে হারিয়েছে। ওয়ালি মাহমুদ শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান।








