হামের টিকা পায়নি এমন প্রায় ৪৩ লাখ শিশুকে টিকার আওতায় আনতে মাসব্যাপী গণক্যাম্পেইন চালাবে সরকার। আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে ২৫শে অক্টোরব পর্যন্ত দেশব্যাপী এই ক্যাম্পেইন চলবে। সচিবালয়ে ব্রিফিংয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান সরকারের হাতে পর্যাপ্ত টিকা মজুদ আছে। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুতে সারাদেশে একদিনে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, হামে মারা গেছে ৪ জন।








