চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউ’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিবিসি সূত্রে জানা যায়, ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি কানাডার জন্য ইইউর দরজা আরও খোলার বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিও উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

ফন ডার লায়েন বলেন, কানাডার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় ইইউ। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু পরিবর্তন, ভূরাজনীতি, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, ব্যাটারি, সাইবার নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তার মতো বিষয় রয়েছে।

তিনি বলেন, কানাডাকে সহযোগী সদস্য হিসেবে যুক্ত করার দরজা খুলে দেওয়ার বিষয়ে আমরা কাজ করতে চাই।

ফন ডার লায়েন আরও বলেন, কানাডাকে ইইউর সঙ্গে ঘনিষ্ঠ করা কোনো দেশের বিরুদ্ধে অংশীদারত্ব নয়, বরং অভিন্ন শক্তি বাড়ানোর উদ্যোগ।

তিনি বলেন, অংশীদারত্ব ইউরোপের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। একই সঙ্গে আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থায় যে ভাঙন তৈরি হয়েছে, তারও এটি একটি প্রতিক্রিয়া।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপ ও কানাডা বিশ্বের বিভিন্ন বিষয়কে একই দৃষ্টিতে দেখে। ইউক্রেন, প্রতিরক্ষা, কাঁচামাল ও সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন ইস্যুতে দুই পক্ষ একসঙ্গে কাজ করেছে। তার ভাষায়, ইউরোপ ও কানাডা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে একমত, তা হলো গণতন্ত্রের প্রতি তাদের বিশ্বাস।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি গত সপ্তাহে ইইউর সঙ্গে একটি ‘অনন্য জোট’ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কানাডার সম্পর্ক যখন নানা বিষয়ে টানাপোড়েনের মধ্যে রয়েছে, তখন ইউরোপের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ হওয়ার উদ্যোগ সামনে এলো।

গত মাসে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ভেঙে যায়। এরপর নতুন করে কয়েক দফা শুল্ক আরোপের পদক্ষেপ নেয় দুই দেশ।

এদিকে ইউরোপীয় নিরাপত্তা জোরদারে একটি ‘ইউরোপীয় নিরাপত্তা পরিষদ’ গঠনের প্রস্তাবও দিয়েছেন ফন ডার লায়েন। এতে যুক্তরাজ্য ও ইউক্রেনের পাশাপাশি কানাডা, নরওয়ে ও অন্যান্য অংশীদার দেশকে যুক্ত করার কথা ভাবা হচ্ছে।

তিনি বলেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে নেতাদের একটি কাঠামো গঠনের আলোচনা দীর্ঘদিন ধরে চলছে। রাশিয়ার কারণে ইউরোপের সামনে থাকা ঝুঁকির ধরন ও মাত্রা বিবেচনায় এখন এ উদ্যোগ আরও জরুরি হয়ে উঠেছে।

Tags: ইইউইউরোপীয় ইউনিয়নউরসুলা ফন ডার লায়েন
Previous Post

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা

Next Post

মেসির বিদায়ী ম্যাচ, কোন তরুণদের দলে ডেকে নিলেন স্কালোনি

Next Post

মেসির বিদায়ী ম্যাচ, কোন তরুণদের দলে ডেকে নিলেন স্কালোনি

জামিন মঞ্জুর না হওয়ায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT